FIFA World Cup 2026

বিশ্বকাপে নেমারের খেলার সম্ভাবনা কি আদৌ আছে? দু’মাস সময় দিলেন ব্রাজ়িলের কোচ আনচেলোত্তি

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর দু’মাস বাকি। এখনও স্পষ্ট নয় যে ব্রাজ়িলের হয়ে নেমার খেলতে পারবেন না। কোচ কার্লো আনচেলোত্তির সম্প্রতি কী মন্তব্য করেছেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৬:৫৪
football

ব্রাজ়িলের ফুটবলার নেমার। — ফাইল চিত্র।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর দু’মাস বাকি। এখনও স্পষ্ট নয় যে ব্রাজ়িলের হয়ে নেমার খেলতে পারবেন না। তবে কোচ কার্লো আনচেলোত্তি সম্প্রতি যে মন্তব্য করেছেন তাতে নেমারের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আনচেলোত্তি দু’মাস সময় দিয়েছেন নেমারকে। তার মধ্যে ব্রাজ়িলের তারকাকে নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে।

Advertisement

২০২৩-এর অক্টোবরের পর থেকে আর ব্রাজ়িলের হয়ে খেলেননি নেমার। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর থেকেই আর দেখা যায়নি তাঁকে। ক্লাব ফুটবলেও ভাল খেলতে পারেননি। সম্প্রতি তিনি সম্পূর্ণ ফিট বলে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। তবে আনচেলোত্তি এখনও সন্তুষ্ট নন। তাই বাড়তি সময় দেওয়া হয়েছে।

ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলোত্তি বলেছেন, “নেমার একজন ব্যতিক্রমী প্রতিভা। তাই সহজেই মানুষ বিশ্বাস করে যে ও আমাদের বিশ্বকাপ জেতাতে পারে। আপাতত আমি নিজে এবং ব্রাজ়িল ফুটবল সংস্থা ওকে নজরে রাখছে। নিজেকে ফিট প্রমাণ করার জন্য ওর হাতে দু’মাস সময় রয়েছে।”

আনচেলোত্তি আরও বলেছেন, “যারা শারীরিক ভাবে পুরো ফিট তাদেরই দলে ডাকব। নেমার হাঁটুর চোট সারিয়ে দ্রুত সুস্থ হচ্ছে এবং গোলও করছে। এই গতিটাই বজায় রাখতে হবে। সঠিক দিকেই যাচ্ছে ও।”

ফ্রান্স এবং পর্তুগালের বিরুদ্ধে ব্রাজ়িলের সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে দেখা যায়নি নেমারকে। তবে দলের সাপোর্ট স্টাফ এবং অনেক সতীর্থই নেমারকে দলে ফেরানোর পক্ষে।

Advertisement
আরও পড়ুন