East Bengal

ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক শেষ! আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন অস্কার ব্রুজ়ো, আইএসএল চ‍্যাম্পিয়ন করে বিদায় স্পেনীয় কোচের

ইস্টবেঙ্গলের কোচ আর থাকছেন না অস্কার ব্রুজ়ো। এক মাস একটি সাংবাদিক বৈঠকে যে কথা ঘোষণা করেছিলেন, সেটিই সোমবার আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন স্পেনীয় কোচ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৯:১৩
football

অস্কার ব্রুজ়‌ো। ছবি: সমাজমাধ্যম।

ইস্টবেঙ্গলের কোচ আর থাকছেন না অস্কার ব্রুজ়ো। এক মাস আগে একটি সাংবাদিক বৈঠকে যে কথা ঘোষণা করেছিলেন, সেটিই সোমবার আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন স্পেনীয় কোচ। সমাজমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, ৩১ মে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে তাঁর। পরিকল্পনার অভাবেই যে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন তা স্পষ্ট করে দিয়েছেন।

Advertisement

অস্কার লিখেছেন, “মরসুম শেষ হওয়ার পর আমার এবং বেশির ভাগ ফুটবলারের চুক্তি শেষ হয়েছে ৩১ মে। জীবনের মতোই ফুটবলে ব্যাখ্যা, পরিকল্পনা এবং দূরদৃষ্টি সবার উপরে থাকে। স্থিতাবস্থা এবং সঠিক সময়ে সিদ্ধান্ত না হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কোনও প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তাই আমি, আদ্রিয়ান এবং জ়েভিয়ার সিদ্ধান্ত নিয়েছি, ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাব না।”

আইএসএল জয় এবং ইস্টবেঙ্গলের সঙ্গে কাটানো দেড় বছর যে তাঁর হৃদয়ে থাকবে তা স্পষ্ট করে দিয়েছেন অস্কার। লিখেছেন, “এই মরসুমটা সারাজীবন মনে রাখব। আইএসএল জয় ঐতিহাসিক ছিল। দলের প্রত্যেকে তা কঠোর পরিশ্রমের পর অর্জন করেছে। প্রত্যেকে আপাদমস্তক পেশাদার এবং অসাধারণ মানুষ। আমরা ডুরান্ড কাপ এবং সুপার কাপের মতো ঐতিহ্যশালী দুটো ট্রফির ফাইনাল খেলেছি। দুটোই পেনাল্টিতে হেরেছি। খুব দুঃখ হয়েছে। কিন্তু দল যে চারিত্রিক দৃঢ়তা এবং মানসিকতা দেখিয়ে দ্রুত ফিরে এসে আইএসএল জিতেছে তাতে আমাদের সকলের গর্ব হওয়া উচিত।”

অস্কার আরও লিখেছেন, “সকল ফুটবলার, স্টাফ সদস্য, ইমামি, ক্লাবকর্তা এবং সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। আপনারা আমাকে সব দিয়েছে। আশা করি আমিও প্রতিদান হিসাবে কিছু দিতে পেরেছি। ইস্টবেঙ্গল সব সময়ে আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।”

উল্লেখ্য, নতুন মরসুমে ব্যাপারে এখনও বিশদে কিছু জানাতে পারেনি ফেডারেশন। ফলে নতুন মরসুম কবে, কী ভাবে শুরু হবে তার কোনও রূপরেখা এখনও তৈরি হয়নি। সে কারণেই বিরক্ত অস্কার ক্লাব ছাড়লেন। মুম্বই সিটি ম্যাচের আগেই সে কথা জানিয়ে দিয়েছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন