FIFA World Cup 2026

বিশ্বকাপ খেলতে এসে দল বদল স্পেনের ডিফেন্ডারের! পেশাদার ফুটবলে নতুন চুক্তি সেরে ফেললেন মার্ক কুকুরেয়া

সোমবার বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে স্পেন। এ দিনই প্রকাশ্যে এল দলের অন্যতম ভরসা মার্ক কুকুরেয়ার দল বদলের খবর। বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক চেলসি ছেড়ে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৮:০২
picture of football

মার্ক কুকুরেয়া। ছবি: রয়টার্স।

বিশ্বকাপ খেলতে নামার আগে ক্লাব বদলে ফেললেন মার্ক কুকুরেয়া। স্পেনের ডিফেন্ডার নতুন চুক্তি সেরে ফেললেন পেশাদার ফুটবলে। বিশ্বকাপের পর দেশেই থাকবেন কুকুরেয়া।

Advertisement

সোমবার কেপ ভার্দের বিরুদ্ধে প্রথম ম্যাচ স্পেনের। তার আগেই ক্লাব ফুটবলের জার্সি পাল্টে ফেললেন কুকুরেয়া। ২০২২ সাল থেকে তিনি খেলতেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে। বিশ্বকাপের পর খেলবেন লা লিগায়। রক্ষণ শক্তিশালী করতে কুকুরেয়াকে চুক্তিবদ্ধ করল রিয়াল মাদ্রিদ। সোমবারই কুকুরেয়ার সই করার খবর প্রকাশ করেছেন রিয়াল কর্তৃপক্ষ।

২৭ বছরের লেফট ব্যাক কুকুরেয়া বিশ্ব ফুটবলে পরিচিত নাম। বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক হিসাবে বিবেচিত হন। ঘাড় পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুলের জন্য আলাদা করতে অসুবিধা হয় না তাঁকে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রিয়ালের সঙ্গে ৬ কোটি ইউরোয় ছ’বছরের চুক্তি হয়েছে তাঁর। ভারতীয় মূল্যে প্রায় ৬৬০ কোটি টাকা। হোসে মোরিনহো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও ফুটবলারকে নিলেন ক্লাব কর্তৃপক্ষ। ব্রাইটন থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন কুকুরেয়া। চেলসি কর্তৃপক্ষের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তে খুশি ছিলেন না স্প্যানিশ ডিফেন্ডার।

আরও কয়েক জন ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা রয়েছে রিয়ালের। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ়ের পছন্দের তালিকায় রয়েছেন লিভারপুলের সেন্টার ব্যাক ইব্রাহিম কতেঁ এবং ইন্টার মিলানের রাইট ব্যাক ডেনজ়েল ডামফ্রিস।

Advertisement
আরও পড়ুন