FIFA World Cup 2026

বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, কোন দলের কখন খেলা, মেসি-রোনাল্ডোদের প্রতিপক্ষ কারা

ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে প্রিকোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হয় বিশ্বকাপের আসল লড়াই। সেই পর্বের সূচি চূড়ান্ত হয়ে গেল শনিবার সকালে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১১:৫৮
Picture of Football

(বাঁ দিক থেকে) কিলিয়ান এমবাপে, লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং হ্যারি কেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-র সব খেলা শেষ। ঘানাকে হারিয়ে ১৬তম দেশ হিসাবে প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া। এর পরই চূড়ান্ত হয়ে গিয়েছে বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-র সূচি। শনিবার থেকেই শুরু হচ্ছে এই পর্ব। দেখে নেওয়া যাক ১৬টি দলের কারা কবে, কাদের সঙ্গে খেলবে।

Advertisement

রাউন্ড অফ ১৬-র প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কানাডা এবং মরক্কো। এই ম্যাচ ভারতের সময় অনুযায়ী শনিবার, ৪ জুলাই রাত সাড়ে ১০টায়। দ্বিতীয় ম্যাচ প্যারাগুয়ে এবং ফ্রান্সের। এই ম্যাচ হবে ৫ জুলাই রাত আড়াইটেয়। অর্থাৎ শনিবার গভীর রাতে। প্রিকোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজ়িল-নরওয়ে। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচ ৬ জুলাই রাত ১.৩০-এ। এর পর মাঠে নামবে ইংল্যান্ড-মেক্সিকো। এই ম্যাচ হবে ভারতীয় সময় অনুযায়ী ৬ জুলাই ভোর ৫.৩০-এ।

রাউন্ড অফ ৩২-র পঞ্চম ম্যাচের দুই প্রতিপক্ষ পর্তুগাল এবং স্পেন। হাইভোল্টেজ ম্যাচটি হবে ৭ জুলাই রাত সাড়ে ১২ টায়। অর্থাৎ সোমবার রাতে। এর পরের ম্যাচ আমেরিকা-বেলজিয়ামের। ৭ জুলাই ভোর ৫.৩০-এ মাঠে নামবে দু’দল। এ দিনই রাত ৯.৩০ মিনিটে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং মিশর। গ্রুপ এফ ৩২-র শেষ ম্যাচের প্রতিপক্ষ সুইৎজ়ারল্যান্ড-কলম্বিয়া। এই ম্যাচ হবে ৮ জুলাই রাত ১.৩০-এ।

আটটি ম্যাচের জয়ী আটটি দল উঠবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে প্রিকোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হয় বিশ্বকাপের আসল লড়াই।

Advertisement
আরও পড়ুন