Indian Women Hockey Team

হকি বিশ্বকাপে ভারতের মেয়েরা

প্রথম কোয়ার্টারে দুই দলেরই মাঝমাঠে অধিকাংশ খেলা হয়। দ্বিতীয় কোয়ার্টারে কয়েকটি সুযোগ তৈরি হলেও গোল পায়নি ভারত। ১৮ মিনিটে ম‌্যাচের প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু নবনীত কৌরের গোলমুখী শট রুখে দেন ইটালির গোলরক্ষক লুসিয়া কারুসো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৭:১৩
হকি বিশ্বকাপে নিজেদের স্থান পাকা করল ভারতীয় মহিলা হকি দল।

হকি বিশ্বকাপে নিজেদের স্থান পাকা করল ভারতীয় মহিলা হকি দল। ছবি: সংগৃহীত।

চলতি বছরের অগস্টে আয়োজিত হকি বিশ্বকাপে নিজেদের স্থান পাকা করল ভারতীয় মহিলা হকি দল। যোগ‌্যতা অর্জন পর্বের ফাইনালে উঠলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত। সেটাই করে দেখালেন মনীষা চৌহানরা। শুক্রবার হায়দরাবাদে ইটালিকে ১-০ গোলে হারায় ভারত। ৪০ মিনিটে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার মনীষা।

প্রথম কোয়ার্টারে দুই দলেরই মাঝমাঠে অধিকাংশ খেলা হয়। দ্বিতীয় কোয়ার্টারে কয়েকটি সুযোগ তৈরি হলেও গোল পায়নি ভারত। ১৮ মিনিটে ম‌্যাচের প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু নবনীত কৌরের গোলমুখী শট রুখে দেন ইটালির গোলরক্ষক লুসিয়া কারুসো। ২৭ মিনিটে ফের একটি পেনাল্টি কর্নার পেলেও তার সুবিধা নিতে পারেননি মনীষারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ভারতের পতন রোধ করেন গোলরক্ষক বিছু দেবী। ৪০ মিনিটে সেই পেনাল্টি কর্নারই ভারতকে গোল এনে দেয়। ড্র‌্যাগ ফ্লিক করে দুরন্ত শটে ইটালির জালে বল জড়ান মনীষা।

শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল‌্যান্ড। যারা প্রথম সেমিফাইনালে স্কটল‌্যান্ডকে হারিয়েছে ২-০ গোলে।

আরও পড়ুন