IPL 2022

IPL 2022: ফের শুরু থেকে ভয়ঙ্কর উমেশ, ব্যাট হাতে জ্বলে উঠলেন রাসেল, আবার জয়ে ফিরল কলকাতা

বোলারদের দাপটে যখন পঞ্জাবকে কম রানে আটকে রাখা পথে কলকাতা, সেই সময় শিবম মাভির ২ ওভারে ৩৯ রান দেওয়া বেশ চিন্তার। একটি উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল। ১৩৭ রানে শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২২:৩৯

ছবি: আইপিএল

ওয়াংখেড়েতে ৬ উইকেটে জিতল কলকাতা। প্রথমে বল করে পঞ্জাব কিংসকে ১৩৭ রানে আটকে রাখেন শ্রেয়স আয়াররা। ব্যাট করতে নেমে ১৪.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় কলকাতা।

টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা এগিয়ে ছিল কলকাতা। প্রথম ওভারেই ময়ঙ্ক অগ্রবালকে ফিরিয়ে দিয়ে কলকাতাকে চালকের আসনে বসিয়ে দেন উমেশ যাদব। ইনিংস শেষে উমেশের ঝুলিতে চার উইকেট। দিয়েছেন মাত্র ২৩ রান। বেগুনি টুপিটাও এখন উমেশের দখলে। শুক্রবারের ম্যাচে টিম সাউদি নিয়েছেন দু'টি উইকেট। সেই সঙ্গে তিনটি ক্যাচ নেন তিনি। বাউন্ডারিতে দাঁড়িয়ে কঠিন একটি ক্যাচ নেন কিউই পেসার।

বোলারদের দাপটে যখন পঞ্জাবকে কম রানে আটকে রাখা পথে কলকাতা, সেই সময় শিবম মাভির ২ ওভারে ৩৯ রান দেওয়া বেশ চিন্তার। একটি উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল। ১৩৭ রানে শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস।

Advertisement

সেই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট হন অজিঙ্ক রহাণে। ১১ বলে ১২ রান করেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নামেন শ্রেয়স আয়ার। ১৫ বলে ২৬ রান করেন তিনি। ঝোড়ো ইনিংস খেলে পাওয়ার প্লে-তে দলকে পিছিয়ে পড়তে দেননি কলকাতার অধিনায়ক। রহাণের উইকেট হারানোর প্রভাবটাও পড়তে দেননি তিনি।

কলকাতার সহজ জয়ের পথে এক মাত্র বাধা হয়ে উঠছিলেন রাহুল চাহার। ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। কিন্তু তাঁর ওভার শেষ হয়ে যেতেই ঝড় তোলেন আন্দ্রে রাসেল। ৩১ বলে ৭০ রান করেন তিনি। ২৩ বলে ২৪ রান করে অপরাজিত থেকে কলকাতাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন স্যাম বিলিংস। পঞ্জাবের বিরুদ্ধে দাপটের সঙ্গে ম্যাচ জিতল কলকাতা।

Advertisement
আরও পড়ুন