Pole Vault

লক্ষ টাকার ‘পোল’ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তিন ক্রীড়াবিদের! সাহায্য করল না পুলিশও

ভারতের ক্রীড়াবিদদের দুর্দশা প্রকাশ্যে এল। লক্ষাধিক টাকা দামের ‘পোল’ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারলেন তিন ক্রীড়াবিদকে। পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়েও মিলল না সুরাহা। কী হয়েছে ঘটনাটি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৯:০৯
sports

বিপদে পড়লেন তিন পোলভল্টার। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতের ছোটখাটো খেলার ক্রীড়াবিদদের দুর্দশার আরও একটি চিত্র প্রকাশ্যে এল বৃহস্পতিবার। লক্ষাধিক টাকা দামের ‘পোল’ বাঁচাতে অন্ধ্রপ্রদেশে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারতে হল তিন ক্রীড়াবিদকে। পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়েও মিলল না সুরাহা। উল্টে পদে পদে হেনস্থা করা হল। শেষ পর্যন্ত তিন ক্রীড়াবিদকে ছাড়াই ছেড়ে গেল ট্রেন।

Advertisement

ভুবনেশ্বরে ইন্ডোর ওপেন কম্বাইন্ড ইভেন্ট খেলে সালেমে ফিরছিলেন তিন পোলভল্টার এবং দুই হেপ্টাথলিট। মাত্র দু’টি আসন পেয়েছিলেন তাঁর। মোট আটটি ‘পোল’ ছিল তাঁদের সঙ্গে। এক-একটির দাম লাখ টাকার উপরে। সাধারণত ট্রেনে যাতায়াত করলে ক্রীড়াবিদেরা উপরে সিলিং ফ্যানের সঙ্গে পোলগুলিকে বেঁধে রাখেন। কিন্তু কামরা ভর্তি থাকায় জানলাই একমাত্র বিকল্প ছিল। ফলে ‘পোল’গুলিকে জানলার সঙ্গে বেঁধে রাখা হয়।

প্রথম দিকে কোনও সমস্যা হয়নি। কিন্তু ট্রেন অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে ঢোকার পরেই সমস্যা শুরু হয়। এক যাত্রী অভিযোগ করেন। ফলে রেলপুলিশ ‘পোল’ বেঁধে রাখার দড়িগুলি কেটে দেয়। সঙ্গে সঙ্গে ‘পোল’গুলি ট্র্যাকে পড়ে যায়। সেই সময় ট্রেনও ছেড়ে দেয়। দামী ‘পোল’গুলি বাঁচাতে তিন ক্রীড়াবিদ চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন প্ল্যাটফর্মে। বাকি দু’জন আপৎকালীন চেন টেনে ধরেন।

এর পর রেলপুলিশ এবং রেলকর্তারা জেরা করেন ওই ক্রীড়াবিদদের। সাহায্য করা দূরের কথা, উল্টে হেনস্থা করা হয় তিন ক্রীড়াবিদকে। ট্রেনও আটকে রাখা হয়নি। তিন ক্রীড়াবিদ স্টেশনে রয়ে যান। তাঁদের জিনিসপত্র-সহ ট্রেন রওনা দেয় সালেমের দিকে। শক্তি নামের এক ক্রীড়াবিদ জানান, তিনি রেলেই কাজ করেন। তখন রেলকর্তাদের সুর বদলায়। প্রায় ছ’ঘণ্টা পরে তাঁদের ছাড়া হয়। রাতের ট্রেন ধরে তাঁরা পর দিন চেন্নাই পৌঁছন।

Advertisement
আরও পড়ুন