শুভেন্দুর ডাকে পুরসভায় হাজির তৃণমূলের প্রতিনিধিরা, ‘আমরা-ওরা’ ভুলে কাজের ডাক মুখ্যমন্ত্রীর

বিশেষ প্রকল্পের উদ্বোধনে পুরসভায় মুখ্যমন্ত্রী। তাঁর ডাকে সাড়া দিয়ে হাজির তৃণমূলের পুর-প্রতিনিধিরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৯:৫৪
Advertisement

ছোট লালবাড়ির রাশ হাতছাড়া হয়েছে তৃণমূলের। ৮ জুন ভেঙেছে পুর বোর্ড। তার সপ্তাহখানেক বাদে, ১৫ জুন, পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের ভিড়। সৌজন্যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাক। তৃণমূল জমানায় ইতি পড়ার থেকেই একাধিক কাউন্সিলরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে কাজ না করতে পারার কথা জানিয়ে ইস্তফা দিয়েছেন খোদ মেয়র। পুরসভার রাশ এখন পুর-কমিশনারের হাতে। এক দিকে পুর পরিষেবা দেওয়া, অন্য দিকে মানুষের ক্ষোভ সামলানো। তবে কি মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই পরিস্থিতি বদলের আশা করছেন পুর-প্রতিনিধিরা?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement