Viral Video

ধূলিঝড়ে আটকে শিশু-সহ পরিবার, গাড়ি নিয়ে এসে বিশেষ কাজ করলেন এক ব্যক্তি, ভিডিয়ো দেখে প্রশংসা নেটপাড়ায়

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, মোটরসাইকেলে করে যাওয়া একটি পরিবার প্রচণ্ড ঝড়ের মধ্যে হাইওয়েতে আটকা পড়েছে। বাতাসের সঙ্গে ধুলোও উড়ছিল। ওই পরিবারটির সঙ্গে এক কোলের শিশু ছিল। তাঁদের বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন এক ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১২:৪৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’— ছোটবেলায় এ কবিতার পঙ্‌ক্তি আমরা প্রায় সকলেই পড়েছি। কিন্তু জীবনে পালন করেন ক’জন? তবে কেউ কেউ করেন। করেন বলেই এখনও মানুষের উপর বিশ্বাস রাখা যায়। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

সমাজমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) ‘রবি তিওয়ারী’ নামক হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পরিবার প্রচণ্ড ঝড়ের মধ্যে একটি হাইওয়েতে আটকা পড়েছে। বাতাসের সঙ্গে ধুলোও উড়ছিল। ওই পরিবারটির সঙ্গে এক কোলের শিশু ছিল। মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল পরিবারটি।

এমন সময় দেবদূতের মতো এক ব্যক্তির আর্বিভাব হয়। তিনি গাড়িতে করে যাচ্ছিলেন। ভিডিয়োটিতে এ-ও দেখা যায় যে, ওই পরিবারকে গাড়িতে উঠে আসতে বলেন তিনি। কোলের শিশুটিকে বোধহয় আতঙ্কেই উচ্চ স্বরে কাঁদতে দেখা যায়। গাড়িতে থাকা ওই ব্যক্তি জানান যে তিনি অজমের যাচ্ছেন। এ-ও বলেন, যে তিনি তাঁদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবেন। গাড়িতে এক মহিলাকেও বসে থাকতে দেখা যায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ঘটনাটি ছড়িয়ে পড়তেই ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। তাঁকে সাক্ষাৎ ‘দেবদূত’ অভিধায় ভূষিত করেছেন অনেকেই। অনেকেই ঘটনাটি শেয়ার করেছেন। ১৫ হাজারেরও বেশি নেটাগরিক ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। এক নেটাগরিক লিখেছেন, “এই ধরনের সাহায্যের ছবি দিনটিকে সুন্দর করে তোলে এবং মানবতার প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করে।” আর এক জন লিখেছেন, “এই পৃথিবীতে এখনও ভাল মানুষ আছেন।”

Advertisement
আরও পড়ুন