viral video

‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চাই’! টিভিকে জিততেই থলপতির চর্চিত ‘প্রেমিকা’ তৃষার পুরনো ভিডিয়ো নিয়ে হইচই

অভিনেত্রী তৃষা কৃষ্ণনের কেরিয়ারের শুরুর দিকে রেকর্ড করা সেই সাক্ষাৎকারে তৃষাকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি সেখানে বলেছিলেন যে আগামী দশ বছরের মধ্যে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১০:৩১

ছবি: সংগৃহীত।

‘‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চাই। সত্যি! অপেক্ষা করুন আর দেখুন। আমি আগামী ১০ বছরের মধ্যেই তা অর্জন করব।’’ অভিনেতা রাজনীতিবিদ বিজয় থলপতির চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণনের একটি পুরনো ভিডিয়ো আবার নতুন করে ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে। দক্ষিণী সুপারস্টার বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজ়াগম তামিলনাড়ুতে সরকার গঠনের পথে। অভিনেতার দল টিভিকে ১০৭টি আসন পেয়ে পিছনে ফেলেছে এডিএমকে, ডিএমকে-সহ বাকি দলগুলিকে। সেই আবহেই সমাজমাধ্যমে ফের ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

বিজয় ও তাঁর দলকে ঘিরে রাজনৈতিক আলোচনা তীব্র হওয়ার পাশাপাশি, তৃষার ২০০৪ সালের একটি সাক্ষাৎকার ভাইরাল হতে শুরু করেছে। সেখান থেকে নেওয়া ভিডিয়ো ক্লিপটি সমাজমাধ্যমে নজর কেড়েছে। ‘ভিডিয়োটি ডিলসধামাকা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। তৃষার কেরিয়ারের শুরুর দিকে রেকর্ড করা সেই সাক্ষাৎকারে তৃষাকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি সেখানে বলেছিলেন যে আগামী দশ বছরের মধ্যে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চান। সেই সাক্ষাৎকারের তৃষা নিছক মজাচ্ছলে মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর ভূমিকা কী হবে তাও জানতে চাওয়া হয় তৃষার কাছে। সেই প্রশ্ন শোনার পর হাসতে হাসতে অভিনেত্রীর বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছিলেন ‘‘প্রথমে আপনারা সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন, তার পর আমি আপনাদের বলব!’’

বিপুল জয়ের পর সমাজমাধ্যমে থলপতির জয়জয়কার। বিজয়রথে বিজয়ের উদ্‌যাপনের ছবিতে ছয়লাপ সমাজমাধ্যমের পাতা। অভিনেতাকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছেন আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণন। ঘটনাচক্রে আজ ৪ মে ছিল তৃষার জন্মদিনও। সংবাদমাধ্যম সূত্রে খবর, সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছিলেন তিরুপতি মন্দিরে। বিজয় এবং নিজের জন্য প্রার্থনা জানাতে। খবর, সেখান থেকেই তিনি সরাসরি চলে আসেন সদ্য রাজনীতিতে পা রাখা অভিনেতা প্রেমিকের বাড়িতে।

Advertisement
আরও পড়ুন