Viral Video

দূষণের জেরে নালার জলের রং সবুজ, তাতেই শাক ধুচ্ছেন সব্জিবিক্রেতা! ভাইরাল ভিডিয়ো দেখে শঙ্কিত নেটপাড়া

খাস নয়ডার বুকে এক সব্জিবিক্রেতাকে দেখা গেল নালার নোংরা জলে শাক ডুবিয়ে ধুতে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১২:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাজারে গিয়ে প্রায় সকলেই টাটকা শাকসব্জির খোঁজ করেন। অধিকাংশ মানুষই যে শাকসব্জি দেখতে বেশি সতেজ লাগে, সেগুলিকেই টাটকা ভেবে কিনে আনেন। তাই সব্জিবিক্রেতারাও শাকসব্জিগুলিকে আগে থেকে সতেজ দেখানোর জন্য জল দিয়ে ভাল করে পরিষ্কার করে নেন। কিন্তু সে ক্ষেত্রে কী জল ব্যবহার করা হচ্ছে সেটা যাচাই করে নেওয়া দরকারি। খাস নয়ডার বুকে এক সব্জিবিক্রেতাকে দেখা গেল নালার নোংরা জলে শাক ডুবিয়ে ধুতে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিস্তীর্ণ জমির মাঝে তৈরি করা হয়েছে ছোট্ট নালা। ময়লা এবং শ্যাওলায় সেই নালার জল দেখতে লাগছে সবুজ। সেই নালার জলে হাঁটু ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। পাশে রাখা রয়েছে বস্তা বস্তা শাকসব্জি। সেখান থেকে কিছু শাক বার করে জমির উপরও রাখা রয়েছে। সেখান থেকে এক এক করে শাকের আঁটি তুলে নালার নোংরা জলে ডুবিয়ে পরিষ্কার করতে লাগলেন সেই ব্যক্তি। শাকের আঁটিগুলি নোংরা জলের মধ্যে ডুবিয়ে ভাল করে ডলে ধুতে থাকলেন তিনি। তাতে জল আরও ঘোলা হয়ে গেল। শাকগুলিও কত দূর কী পরিষ্কার হল তা সেই ব্যক্তিই জানেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রামু_প্রিয়ঙ্কা_মিশ্র৩১৩৮’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। ১০ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই সব্জি খেলে পৃথিবী থেকে মানুষও পরিষ্কার হয়ে যাবে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘না ধুলেই তো পারেন, এই জল দিয়ে ধোয়ার কী দরকার।’’ বহু নেটাগরিক পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন