Pune Murder case

পুলিশি হেফাজতে সিয়ার পরনে ৩০ হাজারের পোশাক? পোস্ট ভাইরাল হতে উঠে এল সত্য! দ্বিধাবিভক্ত নেটপাড়া

বেশ কয়েকটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে, পুলিশি হেফাজতে থাকাকালীন সিয়া যে পোশাকটি পরেছিলেন তার মূল্য কয়েক হাজার টাকা। নেটমাধ্যম ব্যবহার

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৫:৩৮

ছবি: এক্স থেকে নেওয়া।

কেতন অগ্রবাল হত্যা মামলা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। বহুল আলোচিত ঘটনাটিকে কেন্দ্র করে প্রায় প্রতি দিনই কোনও না কোনও তথ্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সমস্ত পোস্ট ঘিরে আলোচনাও তুঙ্গে। তেমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে এক্স হ্যান্ডলে। যে পোস্ট ঘিরে উন্মাদনা সেটি হল পুলিশের পাহারায় থাকাকালীন কেতন হত্যা মামলায় অভিযুক্ত সিয়া গোয়েল কী পরেছিলেন। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

বেশ কয়েকটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে, পুলিশি হেফাজতে থাকাকালীন সিয়া যে পোশাকটি পরেছিলেন তার মূল্য কয়েক হাজার টাকা। নেটমাধ্যম ব্যবহারকারীরা সেই ছবি দেখে হেফাজতে থাকাকালীন বিলাসবহুল জীবনযাপন করার অভিযোগ তুলে সিয়াকে সমালোচনায় বিদ্ধ করেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, কেতন অগ্রবালের কাছ থেকে নেওয়া ১ কোটি টাকা দিয়েই তিনি এখনও বিলাসী জীবনযাপন করছেন। সমাজমাধ্যমে প্রচারিত হয়েছে, সিয়াকে যে সোয়েটশার্ট পরা অবস্থায় দেখা গিয়েছে সেটির দাম ৩০ হাজার টাকা। এমনকি একটি ভাইরাল পোস্টে কটাক্ষ করে লেখা হয়, ‘‘পুলিশি হেফাজতে থেকেও তিনি ফ্যাশন করছেন।’’ সম্প্রতি বাড়ির বাইরে সংবাদমাধ্যমের কর্মীদের প্রতি সিয়ার অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অনলাইন ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। নেটাগরিকদের একাংশের দাবি, গ্রেফতারির পর তাঁর অভিব্যক্তি দেখে মনে হয়েছে এত বড় অভিযোগ মাথায় নিয়েও তাঁর কোনও হেলদোল নেই। তদন্তের স্বার্থে তাঁকে যখন হেফাজত থেকে বাইরে আনা হয়েছিল তখন কেন সিয়াকে হাতকড়া পরানো হয়নি সে নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

তবে এর বিপরীত প্রতিক্রিয়াও রয়েছে। নেটাগরিকদের অন্য অংশ মনে করছেন, শুধুমাত্র ক্ষোভ উস্কে দেওয়া এবং লাইক ও ভিউ অর্জনের উদ্দেশ্যে সমাজমাধ্যমের বেশ কয়েকটি হ্যান্ডল তথ্যকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছে। অনলাইনে প্রচারিত ছবিতে যে পোশাকটি সিয়া পরেছিলেন সে রকম পোশাক একটি ই-কর্মাস সাইটে ১,৬০০ টাকায় পাওয়া যাচ্ছিল। তাই সিয়ার পোশাকের সঠিক দাম না জেনে মন্তব্য করা অনুচিত বলে মনে করছে নেটাগরিকদের একাংশ। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “আশা করি দোষী প্রমাণিত হলে তাঁরা শাস্তি পাবেন, কিন্তু পোশাক ও ফ্যাশনের ওপর মনোযোগ দেওয়াটা হাস্যকর।”

Advertisement
আরও পড়ুন