Viral Video

অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে তরুণী! সাহায্য না পেয়ে নিজেই জল এনে মাকে বাঁচাল খুদে পুত্র, দাঁড়িয়ে দেখলেন বাকিরা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঠা ঠা রোদের মধ্যে রাস্তার ধারে জ্ঞান হারিয়েছেন এক তরুণী। মাটিতে পড়ে গিয়েছেন। পথচলতি অনেকেই সেই দৃশ্য দেখছেন। কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১১:৪৫
Video claims barefoot boy revives his unconscious mother with water on the roadside

মাকে বাঁচাতে মরিয়া শিশু। ছবি: এক্স থেকে নেওয়া।

গরমে হাঁটতে হাঁটতে রাস্তার ধাারে জ্ঞান হারিয়েছিলেন তরুণী। সঙ্গে ছিল খুদে পুত্র। রাস্তার সকলে সেই দৃশ্য দেখে এড়িয়ে গেলেও মাকে সুস্থ করতে ঝাঁপিয়ে পড়ল ওই খুদে। অনেকে যখন মুঠোফোন হাতে তার মায়ের অবস্থা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, তখন সে খালি পায়ে দৌড়োল জল আনতে। জল এনে মায়ের মুখে-চোখে দিয়ে জ্ঞানও ফেরাল ওই খুদে বালক। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োয় দাবি, ঘটনাটি কানপুরের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঠা ঠা রোদের মধ্যে রাস্তার ধারে জ্ঞান হারিয়েছেন এক তরুণী। মাটিতে পড়ে গিয়েছেন। পথচলতি অনেকেই সেই দৃশ্য দেখছেন। কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসছেন না কেউই। তরুণীর সঙ্গে ছিল খুদে পুত্রসন্তান। মাকে ওই অবস্থায় দেখে মরিয়া হয়ে ওঠে সে। জল আনতে ছোটে সঙ্গে সঙ্গে। এর পর বোতলে করে জল এনে সেই জল মায়ের চোখে-মুখে আস্তে আস্তে ছেটাতে থাকে। কিছু ক্ষণ পরে জ্ঞান ফেরে ওই তরুণীর। উঠে বসেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে পথচলতি মানুষদের নিষ্ক্রিয়তায় যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার খুদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘শিশুটিকে কুর্নিশ। ও খুব কম বয়সেই বুঝে গিয়েছে বিপদে পড়লে কেউই এগিয়ে আসবে না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘জানি না কেন, ভিডিয়োটি দেখে চোখে জল এল।’’

Advertisement
আরও পড়ুন