Viral Video

লাইভ স্ট্রিমিংয়ের সময় অকেজো ‘ফিল্টার’, প্রকাশ্যে এল নেটপ্রভাবীর ‘আসল’ রূপ, খোয়ালেন দেড় লক্ষ ফলোয়ার, ভাইরাল ভিডিয়ো

চিনা নেটপ্রভাবীর আসল চেহারা প্রকাশ্যে আসার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ক্লাউন ওয়ার্ল্ড’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৭
Video claims Chinese influencer loses 1.4 Lakh followers after beauty filter malfunction

চিনের ওই নেটপ্রভাবী। ছবি: এক্স থেকে নেওয়া।

লাইভ স্ট্রিমিং করে সমাজমাধ্যমে বিপুল জনপ্রিয়তা। অনুরাগীর সংখ্যাও লক্ষ লক্ষ। তবে সম্প্রতি লাইভ স্ট্রিম করার সময় ‘ফিল্টার’-এ ত্রুটি দেখা দেওয়ায় প্রকাশ্যে এল সৌন্দর্য এবং রূপচর্চা নিয়ে আলোচনা করেন এমন এক নেটপ্রভাবী তরুণীর ‘আসল’ রূপ। আর সেই রূপ প্রকাশ্যে আসতেই এক দিনে প্রায় দেড় লক্ষ ফলোয়ার হারালেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চিনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

জানা গিয়েছে, নেটপ্রভাবী ওই চিনা তরুণী সমাজমাধ্যমে সৌন্দর্য এবং রূপচর্চা নিয়ে নানা রকম পরামর্শ দিতেন। লাইভ স্ট্রিমিং এবং পণ্যের প্রচারও করতেন। লক্ষ লক্ষ অনুরাগী রয়েছে তাঁর। তবে সম্প্রতি সমাজমাধ্যমে লাইভ স্ট্রিম করার সময় তাঁর ভিডিয়ো ফিল্টার অকেজো হয়ে যায়। ফলে তাঁর আসল চেহারা অনুরাগীদের সামনে চলে আসে। অনুরাগীরাও বুঝতে পারেন, এত দিন ফিল্টার ব্যবহার করে ভিডিয়ো করতেন নেটপ্রভাবী। নিজের আসল চেহারা ফিল্টারের আড়ালে ঢেকে, সেটিকেই আসল রূপ বলে চালাতেন। আর মানুষ সেই ভুয়ো রূপকেই সত্যি বলে ধরে নিয়েছিলেন। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, তরুণী নেটপ্রভাবীর আসল রূপ সমাজমাধ্যমে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ১.৪ লক্ষ অনুরাগী হারিয়েছেন তিনি। তাঁকে নিয়ে কটাক্ষও শুরু হয়েছে।

বিভিন্ন সমাজমাধ্যমে সৌন্দর্য ফিল্টারগুলি সাধারণত চোখ-ত্বক মসৃণ করতে, মুখের বৈশিষ্ট্যগুলিকে তীক্ষ্ণ করতে এবং আরও মসৃণ চেহারা তৈরি করতে ব্যবহৃত হয়। অনেক নেটপ্রভাবীই এই ধরনের ফিল্টার ব্যবহার করে ভিডিয়ো তৈরি করেন।

চিনা নেটপ্রভাবীর আসল চেহারা প্রকাশ্যে আসার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ক্লাউন ওয়ার্ল্ড’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন নেটপ্রভাবীকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে।

Advertisement
আরও পড়ুন