Viral Video

কনেবিদায়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়ে চরম অঘটন চিত্রগ্রাহকের, গাড়ির ধাক্কায় ৩০ মিটার দূরে ছিটকে মৃত্যু, ভয়ানক ভিডিয়ো ভাইরাল

এক তরুণ চিত্রগ্রাহক মাঝরাস্তায় দাঁড়িয়ে কনেবিদায়ের মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন। হঠাৎ পিছন থেকে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ‘হাওয়ায় উড়ে গিয়ে’ ৩০ মিটার দূরে ছিটকে পড়েন তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১২:২৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়ের অনুষ্ঠানে ছবি এবং ভিডিয়ো তুলতে ব্যস্ত ছিলেন তরুণ চিত্রগ্রাহক। কনেবিদায়ের সময় পরিবারের সদস্যেরা কান্নায় ভেঙে পড়লেও তিনি ছোটাছুটি করছিলেন। গাড়িতে উঠে নববধূ শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হচ্ছিলেন। কনেবিদায়ের এই মুহূর্তটি ক্যামেরায় বন্দি করতে চাইছিলেন তরুণ। ক্যামেরা নিয়ে মাঝরাস্তায় নেমে পড়েছিলেন তিনি। হঠাৎ পিছন থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় তরুণকে। ৩০ মিটার দূরে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডেডলি কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ চিত্রগ্রাহক মাঝরাস্তায় দাঁড়িয়ে কনেবিদায়ের মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন। হঠাৎ পিছন থেকে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ‘হাওয়ায় উড়ে গিয়ে’ ৩০ মিটার দূরে ছিটকে পড়েন তরুণ। সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়লে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বুধবার হরিয়ানার হিসার রোডের কাছে সিরসা বাস টার্মিনাসের কাছে ঘটেছে। তড়িঘড়ি তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে হরিয়ানা পুলিশ।

Advertisement
আরও পড়ুন