Viral Video

পরিবার নিয়ে হাজির প্রেমিকার বাড়ির সামনে! বলিউডি মেজাজে নেচে বিয়ের প্রস্তাব দিলেন তরুণ, ভিডিয়ো ভাইরাল

বলিউডি মেজাজ অনুকরণ করে প্রেমিকার সামনে নাচ করে বিয়ের প্রস্তাব দিলেন এক তরুণ। প্রেমিকের কাণ্ড দেখে লজ্জায় লাল হয়ে গেল তরুণীর মুখ। বারান্দায় দাঁড়িয়ে তরুণ এবং পরিবারের সদস্যদের নাচ দেখে আনন্দে হেসে চলেছিলেন তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৪০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বহু দিন ধরে সম্পর্কে রয়েছেন। সম্পর্ককে পরিণতি দিতে চেয়েছিলেন তরুণ। সে কারণে পরিবারের সদস্যদের নিয়ে প্রেমিকার বাড়ির সামনে হাজির হলেন তিনি। লাউডস্পিকারে জোরে গান বাজিয়ে সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করতে শুরু করলেন তরুণ। তরুণের সঙ্গে নাচে যোগ দিলেন তাঁর পরিবারের সদস্যেরাও।

Advertisement

এমন ‘সারপ্রাইজ়’ পেতে পারেন, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তরুণের প্রেমিকা। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে প্রেমিকের কাণ্ড দেখতে থাকলেন তিনি। তাঁর চোখেমুখে তখন লজ্জামাখা আনন্দের হাসি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘রাজবীর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বালিকাকে নিয়ে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁর নজর রাস্তার দিকে। কারণ সেখানে দাঁড়িয়ে রয়েছেন তরুণীর প্রেমিক। তরুণের পরিবারের সদস্যেরাও রয়েছেন সেখানে। তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে চমক দিতে চেয়েছিলেন তরুণ। সে কারণে তরুণীর বাড়ির সামনে পরিবারের সদস্যদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি।


২০০৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির গান ‘তেনু লেকে’। চিত্রনাট্যের প্রয়োজনে এই গানের দৃশ্যে সলমন খান নেচে বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাসকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বলিউডি এই মেজাজ অনুকরণ করে তরুণও তাঁর প্রেমিকার সামনে নাচ করে বিয়ের প্রস্তাব দিলেন। প্রেমিকের কাণ্ড দেখে লজ্জায় লাল হয়ে গেল তরুণীর মুখ। বারান্দায় দাঁড়িয়ে তরুণ এবং পরিবারের সদস্যদের নাচ দেখে আনন্দে হেসে চলেছিলেন তরুণী।

Advertisement
আরও পড়ুন