Viral Video

চলন্ত ট্রেনে লাফিয়ে উঠতে গিয়ে পকেট থেকে পড়ে গেল দামি ফোন, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল ট্রেন, ভিডিয়ো ভাইরাল

এক তরুণ চলন্ত ট্রেনে লাফিয়ে উঠছিলেন। প্যান্টের পিছনের পকেটে তাঁর ফোন রাখা ছিল। ট্রেনে লাফিয়ে ওঠার সময় ফোনটি ছিটকে প্ল্যাটফর্মে পড়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে দেখে লাফিয়ে ট্রেনে উঠছিলেন এক যাত্রী। কিন্তু ট্রেনে উঠতে গিয়ে প্যান্টের পকেট থেকে ছিটকে নীচে পড়ে গেল তাঁর দামি ফোন। প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তি সেই ফোনটি তুলে আবার ফেরত দিতে যাচ্ছিলেন। কিন্তু তত ক্ষণে ট্রেনটি জোর গতিতে ছুটতে শুরু করে দিয়েছে। ফোন রয়ে গেল ওই ব্যক্তির কাছেই। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য নালন্দা ইনডেক্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ চলন্ত ট্রেনে লাফিয়ে উঠছিলেন। প্যান্টের পিছনের পকেটে তাঁর ফোন রাখা ছিল। ট্রেনে লাফিয়ে ওঠার সময় ফোনটি ছিটকে প্ল্যাটফর্মে পড়ে যায়। প্ল্যাটফর্মে এক ব্যক্তি তা লক্ষ করে ফোনটি তুলে নেন। ট্রেনের পিছনে ছুটে সেই ফোনটি ফেরত দিতে যাবেন বলে ভাবছিলেন তিনি।

কিন্তু মুহূর্তের মধ্যে ট্রেনটি জোরে ছুটে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়। তরুণের ফোন নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন সেই ব্যক্তি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ফোন কখনওই পিছনের পকেটে রাখা উচিত নয়। সামনের পকেটে ভাল করে রাখা উচিত যেন কোনও ভাবেই তা পড়ে না যায়। অসাবধানতার কারণে ফোন খুইয়ে ফেললেন তরুণ।’’

Advertisement
আরও পড়ুন