Viral Video

চুরি করা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা! করের টাকা ফেরত পেতে পাসপোর্ট ব্যবহার করতেই ধরা পড়লেন তরুণী

দক্ষিণ কোরিয়া (রিপাবলিক অফ কোরিয়া) হংদাইয়ে ঘোরার সময় ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেন জ়ান। সেই ঘটনা নজরে পড়ে অন্য এক তরুণী পর্যটকের। জ়ানের হারিয়ে যাওয়া ক্রেডিট কার্ড চুরি করে তিনি দোকানে গিয়ে কেনাকাটা করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১২:১৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তাইওয়ান থেকে দক্ষিণ কোরিয়া (রিপাবলিক অফ কোরিয়া) ঘুরতে গিয়েছিলেন এক তরুণী পর্যটক। পর্যটনস্থলে ঘোরাঘুরির সময় ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেন তিনি। অন্য এক তরুণীর নজরে পড়ে ঘটনাটি। পর্যটকের হারিয়ে যাওয়া ক্রেডিট কার্ড চুরি করে দোকানে গিয়ে হাজার হাজার টাকার কেনাকাটা করে ফেললেন তরুণী। কিন্তু কেনাকাটার পর করের টাকা ফেরত পেতে নিজের পাসপোর্ট দিয়ে দেন তিনি। সেখান থেকে তাঁর চুরি ধরা পড়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী ক্রেডিট কার্ড দিয়ে দোকান থেকে কেনাকাটা করছেন। দোকানের সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এমএস জ়ান নামের এক তরুণী সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ঘুরতে গিয়েছেন। তাইওয়ানের বাসিন্দা জ়ান। দক্ষিণ কোরিয়ার হংদাইয়ে ঘোরার সময় ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেন তিনি।

সেই ঘটনা নজরে পড়ে অন্য এক তরুণী পর্যটকের। তিনিও তাইওয়ানের বাসিন্দা। জ়ানের হারিয়ে যাওয়া ক্রেডিট কার্ড চুরি করে তিনি দোকানে গিয়ে কেনাকাটা করেন। ভারতীয় মুদ্রায় ২৪ হাজার টাকার বিল হয় তাঁর। চুরি করা ক্রেডিট কার্ড দিয়েই তিনি বিলের খরচ মেটান। পর্যটক হওয়ার দরুন অন্য দেশের ক্রেডিট কার্ড দিয়ে খরচ মিটিয়ে ছিলেন বলে কিছু কর কাটা হয়েছিল।

নিয়ম অনুযায়ী, সেই করের টাকা আবার ফেরতও পাওয়া যায়। সেই টাকা ফেরত পেতে তরুণী নিজের পাসপোর্ট বার করে দেন। নাম-পরিচয় আলাদা থাকায় সন্দেহ হয় দোকানদারের। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। দক্ষিণ কোরিয়া পুলিশের দাবি, সেই তরুণী তাইওয়ানের বাসিন্দা হওয়ায় তারা কোনও আইনি পদক্ষেপ করতে পারবে না।

Advertisement
আরও পড়ুন