Viral Video

মিড-ডে মিলের খাবারে সাপ! খাবার খেয়ে পেটে ব্যথা, বমি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্কুলপড়ুয়ারা, ভিডিয়ো ভাইরাল

স্কুলের এক পড়ুয়ার দাবি, তারা যখন খাবার নিতে দাঁড়িয়েছিল, তখন অনেকেই খাবারের পাত্রে একটি সাপ ঘোরাফেরা করতে দেখেছে। স্কুলের ২৫০ জনের বেশি পড়ুয়া সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৩:২১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সরকারি স্কুলে টিফিনের সময় পেটে খিদে নিয়ে ভিড় জমিয়েছিল স্কুলপড়ুয়ারা। কিন্তু মিড-ডে মিলের সেই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই অসুস্থ বোধ করতে শুরু করল তারা। কেউ মাঠের মধ্যেই মাথা ঘুরে পড়ে যায়। কেউ কেউ আবার পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে বমি করতে শুরু করে। স্কুলের ২৫০ জনের বেশি পড়ুয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

এএনআই সূত্রে খবর, এই ঘটনাটি বৃহস্পতিবার বিহারের সহরসা জেলায় মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলে ঘটেছে। এক সমাজসেবী সংস্থা সেই স্কুলের মিড-ডে মিলের রান্নার তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে। স্কুলের এক পড়ুয়ার দাবি, তারা যখন খাবার নিতে দাঁড়িয়েছিল, তখন অনেকেই খাবারের পাত্রে একটি সাপ ঘোরাফেরা করতে দেখেছে।

স্কুলের ২৫০ জনের বেশি পড়ুয়া সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। প্রথমে স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করানো হলেও শারীরিক অবস্থার দ্রুত উন্নতির কথা চিন্তা করে স্কুলপড়ুয়াদের সহরসার এক হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট এই বিষয়ে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন