Viral Video

মাঝরাতে হোটেলের শৌচালয়ের দরজা খুলতেই বেরিয়ে এল বুনো ভালুক, ভয় পেয়ে দৌড়ে পালাল পুলিশ, ভিডিয়ো ভাইরাল

শৌচালয়ের দরজা সামান্য ফাঁক করতেই ভিতর থেকে বেরিয়ে পড়ল একটি বিশাল ভালুক। ভালুক আক্রমণ করতে পারে ভেবে সেখান থেকে দৌড়ে সরে পড়লেন পুলিশকর্মী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৮:০৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে একটি হোটেলের শৌচালয়ে ঢুকে পড়ল বুনো ভালুক। মাঝরাতে হোটেলের কর্মী স্থানীয় পুলিশকে খবর দিতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় তারা। এক পুলিশকর্মী খুব সাবধানে শৌচালয়ে দরজা সামান্য খুলে দিতেই ভিতর থেকে বেরিয়ে পড়ে মস্ত বড় ভালুক। ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালান পুলিশকর্মী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক পুলিশকর্মী মাঝরাতে হোটেলের শৌচালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন। শৌচালয়ের দরজা সামান্য ফাঁক করতেই ভিতর থেকে বেরিয়ে পড়ল একটি বিশাল ভালুক। ভালুক আক্রমণ করতে পারে ভেবে সেখান থেকে দৌড়ে সরে পড়লেন পুলিশকর্মী। ভালুকটি শৌচালয় থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। সম্প্রতি এই ঘটনাটি আমেরিকার টেনেসির গাটলিনবার্গ শহরে ঘটেছে।

জানা গিয়েছে, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এক হোটেলের শৌচালয়ে মাঝরাতে একটি ভালুক ঢুকে পড়ে। ভিতর থেকে কোনও ভাবে দরজা বন্ধ হয়ে যায়। পাছে ভালুকটি আক্রমণ করে বসে, সেই ভয়ে পুলিশে খবর দেন সেই হোটেলের কর্মীরা। খবর পেয়ে মাঝরাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দরজা খুলে ভালুকটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। শৌচালয়ের ভিতর ৫০ ডলার (ভারতীয় মুদ্রা অনুযায়ী যার পরিমাণ ৪,৭৯১ টাকা) মূল্যের একটি আয়না লাগানো ছিল। ভালুকটির দৌড়ঝাঁপের ফলে আয়নাটি ভেঙে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Advertisement
আরও পড়ুন