Viral Video

বেতনের নগদ দু’লক্ষ টাকা নিয়ে উড়ে গেল গ্যাসবেলুন! প্রেমিকাকে চমক দিতে গিয়ে বিপাকে যুবক, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এক যুগল। দু’জনের শরীরেই কালো পোশাক। তাঁদের সামনে একটি সাদা বাক্স রয়েছে। যুবকের বান্ধবী বাক্স খুলতেই তার মধ্যে থাকা গ্যাসবেলুন আকাশে উড়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০
Video shows man breaks down after salary filled balloons float away while proposing girlfriend

উড়ে গেল টাকা। ছবি: ইনস্টাগ্রাম।

প্রেম দিবসের আগে সারা সপ্তাহ জুড়েই বিভিন্ন দেশে ভালবাসা উদ্‌যাপন চলছে বিভিন্ন ভাবে। প্রেমিক-প্রেমিকারা কখনও একে অপরকে চকোলেট উপহার দিচ্ছেন। আবার কখনও জড়িয়ে ধরছেন, আদর করে চুমু খাচ্ছেন প্রাণভরে। তবে প্রেমের সপ্তাহে বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে জার্মানির এক যুবকের যা অবস্থা হল, তা নেটমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

জানা গিয়েছে, ওই জার্মান যুবক খুব অভিনব পদ্ধতিতে বান্ধবীকে প্রেমপ্রস্তাব দিতে গিয়েছিলেন। আংটি তো নিয়েইছিলেন। সঙ্গে গ্যাসবেলুনের সুতোয় বেঁধে নিয়ে গিয়েছিলেন সারা মাসের বেতন। কিন্তু যত্ন সহকারে পরিকল্পিত উপহারটি আক্ষরিক অর্থেই হাওয়ায় উড়ে যায়। টাকাসমেত উড়ে যায় গ্যাসবেলুনটি। ভেঙে পড়েন যুবক।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এক যুগল। দু’জনের শরীরেই কালো পোশাক। তাঁদের সামনে একটি সাদা বাক্স রয়েছে। যুবকের বান্ধবী বাক্স খুলতেই তার মধ্যে থাকা গ্যাসবেলুন আকাশে উড়ে যায়। আনন্দে তরুণকে আনন্দে জড়িয়ে ধরেন তাঁর বান্ধবী। তরুণও তাঁকে জড়িয়ে ধরেন। এর পর সম্বিৎ ফেরে তাঁর। মনে পড়ে বেলুনের সুতোয় বেঁধে রেখেছিলেন মাসিক বেতনের পুরোটাই। সঙ্গে সঙ্গে গ্যাসবেলুনের দিকে দৌড়োতে শুরু করেন তিনি। কিন্তু তত ক্ষণে সেটি তরুণের নাগালের বাইরে চলে গিয়েছে। মাটিতে শুয়ে পড়েন তরুণ। আবেগপ্রবণ হয়ে পড়েন। এর পর তাঁকে জড়িয়ে সান্ত্বনা দেন তাঁর বান্ধবী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই যুবকের প্রায় দু’লক্ষ টাকা গ্যাসবেলুনের সঙ্গে উড়ে গিয়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হেয়োগা.এক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার যুবকের জন্য দুঃখপ্রকাশ করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন