Viral Video

ট্রেনে চিপস ছড়িয়ে নোংরা করার শাস্তি, একরত্তিকে দিয়েই মেঝে পরিষ্কার করালেন বাবা, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় বসে রয়েছেন এক যুবক। সঙ্গে স্ত্রী এবং ছোট্ট পুত্রসন্তান। যুবকের ফোনের ক্যামেরা চালু রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৭
Video shows man make son to clean train floor after he drop chips

ছোট্ট সন্তানকে দিয়ে ট্রেনের কামরা পরিষ্কার করাচ্ছেন যুবক। ছবি: ইনস্টাগ্রাম।

ট্রেনের কামরায় আলুর চিপস ছড়িয়ে নোংরা করেছিল পুত্র। একরত্তি সেই ছেলেকে দিয়েই ট্রেনের কামরার মেঝে পরিষ্কার করালেন বাবা। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় বসে রয়েছেন এক যুবক। সঙ্গে স্ত্রী এবং ছোট্ট পুত্রসন্তান। যুবকের ফোনের ক্যামেরা চালু রয়েছে। এর পর ওই যুবক একটি চিপসের ছেঁড়া প্যাকেট দেখিয়ে জানান, তাঁর ছেলে অনেকগুলি চিপস ট্রেনের কামরার মেঝেতে ছড়িয়ে নোংরা করেছে। পুত্রকেই সেই নোংরা পরিষ্কার করতে বলছেন যুবক। ছোট্ট শিশুটিও বাবার কথা শুনে কামরা পরিষ্কারের কাজে লেগেছে। মাটিতে পড়ে থাকা চিপস একটি একটি করে তুলে পরিষ্কার করতে দেখা যায় তাকে। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখেন যুবক। এর পর সন্তানদের সঠিক শিক্ষা দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে পাঠ দিতে শোনা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ট্রাভেলউইথসামাভ্লগস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। পুত্রকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দারুণ কাজ করেছেন! আপনি ছেলেকে সঠিক ভাবে মানুষ করছেন। একদিন ছেলের জন্য গর্ব বোধ করবেন। সব অভিভাবকের আপনার থেকে শেখা উচিত।’’

Advertisement
আরও পড়ুন