Viral Video

বিয়েবাড়িতে বধূর সাধাসাধিতে তুমুল নাচ, ‘মুভ’ দেখে ‘দেশি মাইকেল জ্যাকসন’ তকমা পেলেন প্রৌঢ়! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়েবাড়ি উপলক্ষে একটি বাড়িতে খুশির মেজাজ। চারদিকে আলোর রোশনাই। ঢোল বাজছে। লোকসঙ্গীতে মজেছেন আগত অতিথিরা। সেই সময় হঠাৎই সকলের মাঝে নাচতে শুরু করেন এক বধূ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৮:০১
Video shows village uncle showing his dance move in marriage ceremony, internet praises

নেচে মাতালেন প্রৌঢ়। ছবি: ইনস্টাগ্রাম।

ঢোল, লোকসঙ্গীত আর আনন্দময় পরিবেশে ভরপুর গ্রামের বিয়ে। সেখানে হঠাৎ এমন নাচ শুরু হল, যা দেখে মুগ্ধ হয়ে গেলেন উপস্থিত সবাই। গানের তালে তালে নেচে মাতালেন প্রৌঢ় এবং প্রৌঢ়া। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হাসির রোলও উঠেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়েবাড়ি উপলক্ষে একটি বাড়িতে খুশির মেজাজ। চারদিকে আলোর রোশনাই। ঢোল বাজছে। লোকসঙ্গীতে মজেছেন আগত অতিথিরা। সেই সময় হঠাৎই সকলের মাঝে নাচতে শুরু করলেন এক বধূ। ঘোমটা টেনেই নেচে মাতান তিনি। এক প্রৌঢ়কেও নাচার জন্য ডাকেন ওই বধূ। কিন্তু প্রথমে রাজি হননি প্রৌঢ়। অনেক সাধাসাধির পর তাঁর ‘মুভ’ দেখান তিনি। আর প্রৌঢ় নাচা শুরু করতেই হইহই পড়ে যায় বিয়েবাড়িতে। উপস্থিত সকলে হতবাক হয়ে যান। হাততালি দিয়ে ওঠেন অনেকে। বিয়ের পরিবেশ আরও আনন্দমুখর হয়ে ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভি়ডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কুশওয়াহপ্রকাশ৩৯২’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার প্রৌঢ়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। হাসির রোলও উঠেছে। প্রৌঢ়কে ‘দেশি মাইকেল জ্যাকসন’ তকমা দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কাকা তো গ্রামের দেশি মাইকেল জ্যাকসন। ওঁর নাচ দেখে খুব মজা পেলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কাকুর লুকোনো প্রতিভা বেরিয়ে এসেছে।’’

Advertisement
আরও পড়ুন