Viral Video

স্কুটির পিছনের আসনে দাঁড়িয়ে উত্তাল নাচ! চালক গতি বাড়াতেই বিপত্তি, নাচতে নাচতে পড়লেন বধূ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী বধূ তাঁর বাড়ির বাইরে পার্ক করা একটি স্কুটিতে উঠে নাচছেন। স্কুটির পিছনের আসনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হিন্দি গানের তালে কোমর দোলাচ্ছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৪:০০
Video shows woman lost balance while dancing on scooty

স্কুটিতে দাঁড়িয়ে নাচ বধূর। ছবি: ইনস্টাগ্রাম।

দাঁড়িয়ে থাকা স্কুটির পিছনের আসনে দাঁড়িয়ে নাচ। হিন্দি গানের তালে তালে কোমর দোলাচ্ছেন বধূ। কিন্তু চালক বেখায়ালে অ্যাক্সিলারেটরে চাপ দিতেই ঘটল বিপত্তি। টাল সামলাতে না পেরে পড়েই গেলেন বধূ। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী বধূ তাঁর বাড়ির বাইরে পার্ক করা একটি স্কুটিতে উঠে নাচছেন। স্কুটির পিছনের আসনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হিন্দি গানের তালে কোমর দোলাচ্ছেন। স্কুটির চালকের আসনে বসে রয়েছেন এক তরুণ। তিনিও হাত-পা নাড়াচ্ছেন বসে বসে। তাঁদের আশপাশে পরিবারের অন্যেরা দাঁড়িয়ে পুরো বিষয়টি উপভোগ করছেন। কিন্তু নাচের সময় চালকের আসনে থাকা তরুণ বেখেয়ালে হঠাৎ অ্যাক্সিলারেটরে চাপ দেন। স্কুটারটি এগিয়ে যেতে ভারসাম্য হারিয়ে ফেলেন তরুণী। অল্পের জন্য পড়ে যাওয়া থেকে রক্ষা পান। কয়েক সেকেন্ড পরে আবার একই ঘটনা ঘটে। দ্বিতীয় বার আর টাল সামলাতে পারেননি বধূ। পড়ে যান। তবে মুখ থুবড়ে পড়েননি। সিটের উপর বসে পড়েন চালককে ধরে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লাইফ_উইথ_নিশা_০৩’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কে আগে ভাইরাল হবে সেই নেশায় সবাই মত্ত। সমাজ কোন দিকে যাচ্ছে?’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘বধূর আত্মবিশ্বাস অসাধারণ। তবে আর একটু হলে সেই আত্মবিশ্বাসের খেসারতও দিতে হত।’’ তৃতীয় এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘বধূর নাচের ভঙ্গিমায় স্কুটিটিও মনে হয় লজ্জা পেয়েছিল।’’

Advertisement
আরও পড়ুন