Viral Video

৯০ শতাংশ পেয়ে কান্না, ৬০ শতাংশে আনন্দে মিষ্টি বিতরণ! ফলপ্রকাশের পর ভিন্ন প্রতিক্রিয়া তরুণ, তরুণীর, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পরীক্ষার ফলাফল দেখার পর এক তরুণী চুপচাপ বসে চোখের জল মুছছে। ক্যামেরার পেছন থেকে এক মহিলা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কেঁদেই চলেছেন তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৬:৪৭
Video claims a girl student crying after getting 90 percent in exam while a boy celebrating in 60 percent

ছবি: ইনস্টাগ্রাম।

পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়েও কান্নায় ভেঙে পড়লেন তরুণী। একই পরীক্ষায় ৬০ শতাংশ পেয়ে উদ্‌যাপন করতে দেখা গেল এক তরুণকে। মিষ্টির বাক্স নিয়ে ঘুরতে দেখা গেল তাঁকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে আলোচনারও সূত্রপাত করেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পরীক্ষার ফলাফল দেখার পর এক তরুণী চুপচাপ বসে চোখের জল মুছছে। ক্যামেরার পেছন থেকে এক মহিলা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কেঁদেই চলেছেন তরুণী। পরে জানা যায় পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। কিন্তু তাতেও সন্তুষ্ট নন। আর সে কারণই বারিধারা ঝরছে চোখ থেকে। সেই একই সময়ে ঘরের জানালার বাইরে এক তরুণকেও দেখা যায়। তাঁকে হাসিমুখে মিষ্টির বাক্স নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। পরে জানা যায় ৬০ শতাংশ নম্বর পেয়েছেন তরুণ। তার পরেও উদ্‌যাপনে মেতেছেন। বেরিয়েছেন মিষ্টি বিতরণ করতে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফিডিংসারকাজ়ম’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। বিষয়টি নিয়ে বিদ্রূপ করতেও ছাড়েননি নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, “পরিস্থিতি যা-ই হোক, আনন্দের সঙ্গে উদ্‌যাপন করুন। ৬০ শতাংশও ভাল নম্বর।” অন্য এক জন লিখেছেন, ‘‘আমাদের ক্লাসেও এ রকম পড়ুয়া ছিল। বেশি নম্বর পেলেও কাঁদত। কিছু মানুষ কখনওই খুশি হতে পারে না।’’ তৃতীয় এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, ‘‘যতই দাও, যতই দাও, পোষায় আর না।’’

Advertisement
আরও পড়ুন