Viral Video

রেললাইন পেরোনোর চেষ্টা, প্ল্যাটফর্মে ওঠার সুযোগই পেলেন না দুই মহিলা! পিষে দিয়ে গেল এক্সপ্রেস, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দুজন মহিলা রেললাইন পার হয়ে প্ল্যাটফর্মে পৌঁছোনোর চেষ্টা করছিলেন। তখনই ধেয়ে আসে একটি এক্সপ্রেস ট্রেন। কয়েক জন যাত্রী মহিলাদের প্ল্যাটফর্মে উঠতে সাহায্য করার জন্য এগিয়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:০৮
Video shows two woman died while crossing rail line

প্ল্যাটফর্মে ওঠার সুযোগই পেলেন না দুই মহিলা। ছবি: এক্স থেকে নেওয়া।

রেললাইন পেরিয়ে এসে প্ল্যাটফর্ম পেরোচ্ছিলেন দুই মহিলা। তখনই ধেয়ে এল উচ্চগতির এক্সপ্রেস ট্রেন। প্ল্যাটফর্মে ওঠার সুযোগ পেলেন না তাঁরা। দু’জনকেই পিষে দিয়ে চলে গেল ট্রেনটি। মৃত্যু হল দু’জনেরই। মর্মান্তিক সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। তবে যে এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সেখানে দাবি, দুর্ঘটনাটি ঘটেছে বখতিয়ারপুর রেলস্টেশনে। দিল্লি থেকে আসা একটি এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মের পাশ গিয়ে যাওয়ার সময় পিষে দেয় ওই দুই মহিলাকে।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’জন মহিলা রেললাইন পার হয়ে প্ল্যাটফর্মে পৌঁছোনোর চেষ্টা করছিলেন। তখনই ধেয়ে আসে একটি এক্সপ্রেস ট্রেন। কয়েক জন যাত্রী মহিলাদের প্ল্যাটফর্মে উঠতে সাহায্য করার জন্য এগিয়ে যান। কিন্তু এক্সপ্রেসের গতি এতটাই বেশি ছিল যে দুই মহিলাকে বাঁচানোর আগেই ট্রেনটি এসে ধাক্কা মারে তাঁদের। ট্রেনের তলায় চলে যান তাঁরা। কয়েক সেকেন্ডের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জিতেন্দ্র বর্মা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। অনেকে ভিডিয়োটি দেখার পর আতঙ্কিতও হয়ে পড়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মর্মান্তিক। ভিডিয়োটি দেখে আমার হৃদয় ভেঙে গিয়েছে। মাত্র কয়েক মিনিট বাঁচানোর তাড়াহুড়োয় দু’টি জীবন চলে গেল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এমন একটি যন্ত্রণাদায়ক মৃত্যুর পরেও মানুষ এখনও বোঝে না যে রেললাইন পার হওয়া কতটা বিপজ্জনক হতে পারে।’’

Advertisement
আরও পড়ুন