Bizarre Relationship

ডেটিং অ্যাপে আলাপ, প্রেমিকের থেকে ভয়ঙ্কর তথ্য লুকিয়ে রেখেছিলেন তরুণী! জানতে পেরে কী করলেন তরুণ?

ব্রিটেনের ওই মহিলার নাম লিনা। তিনি বিবাহবিচ্ছিন্না। এক কন্যাও রয়েছে তাঁর। ২০২৪ সালে কেটিল নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। প্রেমিক কেটিলের সঙ্গে তাঁর পরিচয় হয় একটি ডেটিং অ্যাপে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৯:০৭
Woman 15 years older than partner kept real age secret at first, what happens when she confesses

ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রেমিকের চেয়ে ১৫ বছরের বড় তিনি। কিন্তু প্রথমে বিষয়টি গোপনই রেখেছিলেন মহিলা। সঙ্গীকে ঘুণাক্ষরেও টের পেতে দেননি। তবে বিষয়টি প্রকাশ্যে আনার পর কী হল? কী ভাবে প্রতিক্রিয়া জানালেন তাঁর প্রেমিকা? সেই ঘটনার কথা ইতিমধ্যেই উঠে এসেছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে। হইচইও ফেলেছে।

Advertisement

ব্রিটেনের ওই মহিলার নাম লিনা। তিনি বিবাহবিচ্ছিন্না। এক কন্যাও রয়েছে তাঁর। ২০২৪ সালে কেটিল নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। প্রেমিক কেটিলের সঙ্গে তাঁর পরিচয় হয় একটি ডেটিং অ্যাপে। নিয়মিত দেখা করতে শুরু করেন তাঁরা। লিনা তাঁর প্রোফাইলে নিজের বয়স উল্লেখ করেননি। কারণ, তিনি চাননি যে কেউ তাঁকে ভাল ভাবে চেনার আগেই তাঁকে বয়সের নিরিখে বিচার করুন। এর পর একে অপরের প্রেমে পড়েন লিনা এবং কেটিল। কিন্তু তার পরেও আসল বয়স কেটিলকে জানাননি লিনা। সম্পর্কটি যখন আরও গভীর হতে শুরু করে, তখন কেটিল বিষয়টি জানতে পারলে কেমন প্রতিক্রিয়া দেখাবেন, তা নিয়ে লিনা ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েন।

সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে লিনা বলেছেন, “আমাদের সম্পর্ক যখন গভীর হল, আমার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। অনেক ভেবে আমি বিষয়টি কেটিলকে জানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’’

লিনা জানিয়েছেন, সম্পর্ক শুরুর বেশ কয়েক সপ্তাহ পর তিনি ভয়ে ভয়ে প্রেমিক কেটিলকে বিষয়টি জানান। তবে লিনার আসল বয়স জানতে পেরেও কেটিল তাঁর থেকে দূরে সরে যাননি। বরং লিনাকে আরও ভাল ভাবে বোঝার চেষ্টা করেন। আর তা দেখেই চমকে যান লিনা। প্রেমিকের প্রতি তাঁর ভালবাসা আরও বেড়ে যায়, তেমনটাই দাবি লিনার। লিনা জানিয়েছেন, তাঁর কন্যার সঙ্গেও দেখা করেন কেটিল। মায়ের জীবনে থাকা নিয়ে তার কোনও আপত্তি রয়েছে কি না, তা-ও জিজ্ঞাসা করেন। কেটিলের কথায়, “আমি তো ভেবেছিলাম যে লিনা আমার চেয়ে মাত্র দু’-এক বছরের বড়। পরে জানি ১৫ বছরের বড়। তবে তাতে আমার কিছু যায়-আসে নি।”

গত দু’বছর ধরে একসঙ্গে রয়েছেন লিনা এবং কেটিল। সম্প্রতি নরওয়ের স্টাভাংগারের কাছে একটি বাড়ি কিনেছেন তাঁরা। একসঙ্গে থাকার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের কাহিনি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে হইচই পড়েছে নেটপাড়ায়। অনেকেই যুগলকে অভিনন্দন জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন