Raidighhi BJP Worker Death

রায়দিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! রাজনৈতিক খুনের অভিযোগ পদ্মের, পুলিশ বলছে, পরকীয়ার পরিণতি

মৃতের স্ত্রী এবং তাঁর কথিত প্রেমিক গোবিন্দ হালদারকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১১:৩৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার মেনা গ্রাম এলাকায়।

Advertisement

মৃতের নাম কিশোর মাঝি। স্থানীয় সূত্রে খবর, বিজেপির সক্রিয় কর্মী ছিলেন কিশোর। তাঁকে খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। যদিও মৃত্যুর নেপথ্যে পরকীয়া সম্পর্কে জটিলতার তথ্যও উঠে আসছে।

মঙ্গলবার কিশোরের দেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মৃতের স্ত্রী এবং তাঁর কথিত প্রেমিক গোবিন্দ হালদারকে আটক করেছে তারা। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে। তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক খুন বলে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরাই পরিকল্পিত ভাবে বিজেপি কর্মীকে খুন করেছে। ওই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে তৃণমূল।

যুবকের দেহ উদ্ধারের পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন