Bardhaman Theft Case

সোনাদানা, টাকার সঙ্গে গ্যাস ওভেনও নিয়ে গেল চোরেরা! বর্ধমান শহরে পর পর চুরির ঘটনায় শঙ্কিত এলাকাবাসী

গৃহকর্তা ইমতাজের সন্দেহ স্থানীয় কয়েক জনকে চাঁদা দেননি বলে এই কাণ্ড হয়েছে। তিনি জানান, ইদ উপলক্ষে কয়েক জন তাঁর বাড়িতে এসে হাজার টাকা চাঁদা চেয়েছিলেন। তিনি প্রত্যাখ্যান করায় ওই যুবকেরা ‘দেখে নেব’ বলে শাসিয়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৭:১৯
Bardhaman Theft Case

পরিবারের দাবি, চার ভরি সোনার গয়না থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছে। —নিজস্ব ছবি।

চুরির পর চুরির ঘটনা বর্ধমান থানা এলাকায়। বর্ধমান শহর লাগোয়া সরাইটিকর এলাকায় গৃহস্থের বাড়ির দরজা ভেঙে গয়না এবং নগদ অর্থ নিয়ে গেল চোরের দল। এমনকি, গ্যাস ওভেনও নিয়ে গিয়েছে তারা।

Advertisement

ইদ উপলক্ষে গ্রামের বাড়িতে সরাইটিকরের বাসিন্দা ইমতাজ আলি এবং স্ত্রী আমিনা থাতুন। শনিবার বাড়ির সদর দরজায় তালা দিয়ে গিয়েছিলেন দম্পতি। বুধবার প্রতিবেশীদের ফোন পেয়ে মাথায় হাত তাঁদের। সকালে এক জন ফোন করে জানান, বাড়িতে চুরি হয়েছে। আমিনা মনে করছেন, রাতেই পুরো কাণ্ড হয়েছে। তিনি জানান, কাঁসা, পিতলের বাসন, ইদ উপলক্ষে কেনা জামাকাপড়, এমনকি, গ্যাস ওভেনও নিয়ে গিয়েছে চোরেরা। নগদ লক্ষাধিক টাকা এবং কমবেশি ছয় ভরি সোনার গয়না চুরি হয়েছে বলে দাবি গৃহকর্ত্রীর।

গৃহকর্তা ইমতাজের সন্দেহ স্থানীয় কয়েক জনকে চাঁদা দেননি বলে এই কাণ্ড হয়েছে। তিনি জানান, ইদ উপলক্ষে কয়েক জন তাঁর বাড়িতে এসে হাজার টাকা চাঁদা চেয়েছিলেন। তিনি প্রত্যাখ্যান করায় ওই যুবকেরা ‘দেখে নেব’ বলে শাসিয়ে যান। ইমতাজের কথায় , ‘‘কাজের জন্য গতকাল (মঙ্গলবার) সকালে বাড়ি ফিরে এসেছিলাম। তার পর আবার কাজে বেরিয়ে যান। নাইট ডিউটি থাকায় রাতে ফোনের চার্জার নিতে কিছু ক্ষণের জন্য ফিরি। তার পরে চুরি হয়েছে।’’ তিনি মনে করছেন, চাঁদা না-দেওয়ার সঙ্গে চুরির যোগসূত্র রয়েছে। পুলিশের অভিযোগ করেছেন ইমতাজ।

দিনকয়েক আগেই বর্ধমানের আনন্দপল্লি এবং অফিসার্স কলোনিতে চুরির ঘটনা ঘটেছে। পর পর এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

Advertisement
আরও পড়ুন