Bardhaman Kidnap Case

টিউশন নিতে গিয়ে অপহৃত সতেরো বছরের ছাত্রী! বর্ধমানে গ্রেফতার দুই অভিযুক্ত, জেরায় কবুল করলেন দোষ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহর এলাকায় বাড়ি ১৭ বছরের এক ছাত্রীর। গত সোমবার সে টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বার হয়। তার পর থেকে আর খোঁজ পায়নি পরিবার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৯
arrest

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক প্রৌঢ়-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বর্ধমান থানার ঘটনা।

Advertisement

ধৃতদের নাম মহম্মদ সাহাবুদ্দিন ফিরোজ এবং নাসিবুল হক শেখ। প্রথমজনের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসত থানার কাজিপাড়ায়। দ্বিতীয় জন বর্ধমানেরই কালনা রোডের খালাসিপাড়া মসজিদতলা এলাকায়। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতেরা কবুল করেছেন যে তাঁরা ছাত্রীকে অপহরণ করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহর এলাকায় বাড়ি ১৭ বছরের এক ছাত্রীর। গত সোমবার সে টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বার হয়। তার পর থেকে আর খোঁজ পায়নি পরিবার। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন থানায় গিয়ে অভিযোগ করেন যে, ছাত্রীকে অপহরণ করা হয়েছে। তার প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় দুই সন্দেহভাজনকে।

বুধবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করানো হলে ধৃতদের মধ্যে সাহাবুদ্দিন আদালতে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পুলিশি নিরাপত্তায় বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। উপযুক্ত জন্য জিআরওকে নির্দেশ দেন সিজেএম।

ধৃত ২ জনকে হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদনের শুনানি স্থগিত করে নাসিবুলকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে ১২ ফেব্রুয়ারি ফের আদালতে হাজির করানোর নির্দেশ দেন সিজেএম। বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার বিষয়ে রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
আরও পড়ুন