Abhishek Banerjee

দিল্লিতে অভিষেক! সই-কাণ্ডে হাজিরা না-দেওয়ায় আবার নোটিস দিতে তৃণমূল সাংসদের কালীঘাটের বাড়িতে সিআইডি

গত মাসের শেষ থেকে সই-কাণ্ডে তৎপর সিআইডি। এর আগে দু’বার অভিষেককে তলবি নোটিস জারি করেছে সিআইডি। সোমবারের মধ্যে ভবানী ভবনে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৭:২৭
CID team again visits Abhishek Banerjee\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Kalighat house on Monday

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুয়ারে আবার সিআইডি। সোমবার দুপুরে রাজ্যের গোয়েন্দা বিভাগের কয়েক জন সদস্য অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছোন। সেখানে গিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তাঁরা। জানা গিয়েছে, মঙ্গলবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গত শনিবার থেকে কলকাতায় নেই অভিষেক। সোমবার নয়াদিল্লিতে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিয়েছেন তিনি।

Advertisement

গত মাসের শেষ থেকে সই-কাণ্ডে তৎপর রাজ্যের গোয়েন্দা দফতর। এর আগে দু’বার অভিষেককে তলবি নোটিস জারি করেছে সিআইডি। সোমবারের মধ্যে ভবানী ভবনে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজির না-হওয়ায় তৃতীয় নোটিস দিতে সোমবার কালীঘাটের বাড়ি যায় সিআইডি। কিছু ক্ষণ পর বেরিয়ে যায় তারা।

অভিযোগ ওঠে, অভিষেক বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়কদের সই করা প্রস্তাবিত চিঠি পাঠান, তাতে কয়েক জন বিধায়কের সই ‘জাল’ করা হয়েছে। সেই অভিযোগ নিয়ে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঋতব্রত এবং সন্দীপনের অভিযোগের ভিত্তিতেই বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় জানানো হয়। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।

সই-কাণ্ডের তদন্তে পুলিশকে সহযোগিতা করছে সিআইডি। সেই তদন্তের সূত্র ধরে গত ৩০ মে প্রথম অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় তারা। ১ জুন তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিষেক হাজিরা না-দিয়ে সিআইডির থেকে ১৪ দিনের সময় চান। তবে সিআইডি অভিষেককে সময় দেয়নি। ১ জুন আবার কালীঘাটের বাড়ি গিয়ে সাত দিনের মধ্যে হাজিরার নির্দেশ সম্বলিত নোটিস দিয়ে আসে সিআইডি। কিন্তু সোমবারও হাজিরা দেননি অভিষেক।

‘ইন্ডিয়া’ জোটের সোমবারের শনিবার থেকে দিল্লিতে রয়েছেন অভিষেক। সোমবার ‘ইন্ডিয়া’-র বৈঠকে উপস্থিতও ছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন