Arambagh Bus Accident

আরামবাগে নয়ানজুলিতে পড়ল বাস! বর্ধমানের দুই মহিলার মৃত্যু অকুস্থলেই, জখম অন্তত ৩০ জন যাত্রী

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বর্ধমান-তারকেশ্বর রুটের। মঙ্গলবার সকালে বর্ধমান থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল বাসটি। আরামবাগের আদমবাঁধ এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়ে সেটি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১০:৩৯
Arambagh Bus Accident

স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান প্রথমে। —নিজস্ব চিত্র।

ভয়াবহ বাস দুর্ঘটনা হুগলির আরামবাগে। মঙ্গলবার সকালে একটি যাত্রিবাহী বাস উল্টে গিয়ে দুই মহিলাযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। তাঁদের অনেকেরই এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তবে অ্যাম্বুল্যান্স যেতে দেরি করায় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়েরা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বর্ধমান-তারকেশ্বর রুটের। মঙ্গলবার সকালে বর্ধমান থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল বাসটি। আরামবাগের আদমবাঁধ এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়ে সেটি। বিকট শব্দে চমকে যান স্থানীয়েরা। তাঁরাই জড়ো হয়ে উদ্ধারকাজে হাত লাগান প্রথমে। পরে খবর পেয়ে অকুস্থলে যায় পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, অকুস্থলে দুই মহিলাযাত্রীর মৃত্যু হয়। মৃতদের নাম লক্ষ্মী মুর্মু (৬৫) ও শর্মিলা সরেন(৩৫)। তাঁদের দু’জনের বাড়িই পূর্ব বর্ধমানের ধাড়ান এলাকায়। তারকেশ্বর মন্দিরে যাচ্ছিলেন দুই পুণ্যার্থী। দুর্ঘটনায় জখম বাকিদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বাসটিতে মোটামুটি ৫০ জন যাত্রী ছিলেন। প্রায় সকলেই কমবেশি আহত হয়েছেন।

Advertisement
আরও পড়ুন