Kolkata School Incident

কলকাতার স্কুলে নাবালিকাদের ‘অ্যাডাল্ট ফিল্মের’ নাচ পরিবেশন করানোর অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

অভিযোগ, কলকাতার একটি বেসরকারি স্কুলে নাবালিকা পড়ুয়াদের আপত্তিকর পোশাক পরিয়ে নৃত্য পরিবেশন করানো হয়। প্রাপ্তবয়স্কদের দেখার মতো একটি হিন্দি সিনেমার (অ্যাডাল্ট ফিল্ম) গানে তোয়ালে পরে নাচে স্কুলের পড়ুয়ারা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:১০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতার একটি বেসরকারি স্কুলে নাবালিকা পড়়ুয়াদের দিয়ে ‘অশ্লীল’ নৃত্য পরিবেশন করানোর অভিযোগ। এই সংক্রান্ত অভিযোগ পেয়েই তৎপর হল জাতীয় মানবাধিকার কমিশন। ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্যের স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিব এবং কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। অভিযোগের প্রেক্ষিতে তাঁরা কী পদক্ষেপ করেছেন বা করছেন, তা জানতে চাওয়া হয়েছে।

Advertisement

অভিযোগ মোতাবেক, কলকাতার একটি বেসরকারি স্কুলে নাবালিকা পড়ুয়াদের আপত্তিকর পোশাক পরিয়ে নৃত্য পরিবেশন করানো হয়। প্রাপ্তবয়স্কদের দেখার মতো একটি হিন্দি সিনেমার (অ্যাডাল্ট ফিল্ম) গানে তোয়ালে পরে নাচে স্কুলের পড়ুয়ারা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েও পড়ে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

অভিযোগকারীর দাবি, নাবালিকা পড়ুয়াদের দিয়ে এই ধরনের নৃত্য পরিবেশন করিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের নজরদারি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এর পাশাপাশি অভিযোগকারীর দাবি, এই ঘটনা শিশুদের সম্মান এবং সুরক্ষার পক্ষেও ক্ষতিকর। অভিযোগকারী বিষয়টি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে হস্তক্ষেপ করার আর্জি জানান। কমিশনের কাছে তিনি মূলত দু’টি আর্জি জানিয়েছেন। এক, এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসনের কাছ থেকে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠানো হোক। দুই, গোটা দেশে স্কুলের অনুষ্ঠানে শিশুদের আপত্তিকর ভাবে মঞ্চস্থ করা বন্ধ করতে রূপরেখা সুনির্দিষ্ট করা হোক।

আবেদনকারীর আর্জির প্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকার আইন অনুসারে স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিব, কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল।

Advertisement
আরও পড়ুন