মধ্যরাতে ভিজল কলকাতা। ফাইল চিত্র।
পূর্বাভাস ছিল শনিবার রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। শুক্রবার মধ্যরাতেই শুরু হল মাঝারি বৃষ্টিপাত। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া ও মুর্শিদাবাদে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটারেরও বেশি। সম্ভাবনা শিলাবৃষ্টিরও। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে শিলাবৃষ্টিও হতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং-সহ মালদহ ও উত্তর দিনাজপুরে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা।