Kharagpur IIT

পশুপ্রেমী সংগঠনের প্রতিবাদ, ক্যাম্পাসে পথকুকুরদের খাওয়ানো বিষয়ক বিজ্ঞপ্তি স্থগিদ রাখল আইআইটি খড়্গপুর

পশুপ্রেমী সংগঠনের সদস্যেরা, পশু অধিকার কর্মী মানেকা গান্ধীকে ইমেলের মাধ্যমে একটি চিঠি পাঠান। যেখানে তাঁরা এই নির্দেশিকা বাতিল করার আর্জি জানান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০২:৪৭
খড়্গপুর আইআইটি।

খড়্গপুর আইআইটি। ফাইল চিত্র।

ক্যাম্পাসের পথকুকুরদের খাওয়ানের জায়গা বন্ধ করার বিষয়ে বৃহস্পতিবার একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেন খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। যার জেরে প্রতিবাদে সরব হয় প্রদ্যোগিকী অ্যানিম‍্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যেরা। এ বার সেই প্রতিবাদের চাপে খানিকটা পিছু হটলেন খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি আপাতত স্থগিত রাখলেন তাঁরা।

Advertisement

ওই পশুপ্রেমী সংগঠনের সদস্যেরা, পশু অধিকার কর্মী মানেকা গান্ধীকে ইমেলের মাধ্যমে একটি চিঠি পাঠান। যেখানে তাঁরা এই নির্দেশিকা বাতিল করার আর্জি জানান। তাঁদের মধ্যে এক জন জানিয়েছেন, “ক্যাম্পাসে প্রায় ৬০০টি পথকুকুর রয়েছে। এর মধ্যে প্রায় ৫০টি কুকুরের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করেন তাঁরা। বাকি কুকুরগুলোকে কিছু দোকানদার ও বাসিন্দারাও খাওয়ান। তাছাড়া সোসাইটি ৪৫০টি পথকুকুরকে বন্ধ্যাকরণ করেছে।”

কলেজের এক অধ্যাপক জানান, “কিছু অস্পষ্টতার কারণে বিজ্ঞপ্তিটি স্থগিত রাখা হয়েছে। শীঘ্রই একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হবে। মানবিক সহাবস্থান নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট, ইউজিসি এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা-সহ বিভিন্ন কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম মেনে বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement
আরও পড়ুন