Dolyatra 2026

দোলের কলকাতায় অভব্য আচরণের আচরণের অভিযোগে ধৃত ৩৩০! বাজেয়াপ্ত ২৫ লিটার মদ

দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়ানো সার্বিক নিরাপত্তার জন‍্য বিভিন্ন এলাকায় গুরুত্ব বুঝে ছোট-বড় মিলিয়ে ৩৯৮টি পুলিশ পিকেট ছিল শহরে। খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ‍্যামবাজার-সহ ৮৬ টি জায়গায় বিশেষ পিকেট ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ২৩:১৭

—প্রতীকী চিত্র।

দোলের দিন অভব‍্য আচরণ এবং মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কলকাতার ১০ টি ডিভিশনে এই গ্রেফতারির ঘটনা ঘটেছে বলে লালবাজার জানিয়েছে। পাশাপাশি, ২৫ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়ানো সার্বিক নিরাপত্তার জন‍্য বিভিন্ন এলাকায় গুরুত্ব বুঝে ছোট-বড় মিলিয়ে ৩৯৮টি পুলিশ পিকেট ছিল শহরে। খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ‍্যামবাজার-সহ ৮৬ টি জায়গায় বিশেষ পিকেট ছিল মঙ্গলবার। দায়িত্বে ছিলেন ছ’জন করে পুলিশকর্মী। বাকি ৩১২টি পিকেটে তিন জন করে পুলিশকর্মী ছিলেন।

এর পাশাপাশি নজরদারির জন‍্য মোটর বাইক এবং পিসিআর ভ‍্যানে ছিলেন পুলিশকর্মী ও আধিকারিকেরা। দোলের দিন মত্ত এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্যের জেরে শহরে একাধিক বড় দুর্ঘটনার উদাহরণ রয়েছে গত কয়েক বছরে। এ বছর এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি, একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল লালবাজার। এ বার দোলের দিন বড় কোনও দুর্ঘটনা ঘটেনি শহরে।

Advertisement
আরও পড়ুন