TMC Councilor Arrested

কলকাতায় গ্রেফতার তৃণমূলের দ্বিতীয় কাউন্সিলর! তোলাবাজির অভিযোগে এ বার পুলিশের জালে শচীন সিংহ

মঙ্গলবার বিকেলে নারকেলডাঙা থানার পুলিশকর্মীরা গ্রেফতার করতে যান তোলাবাজির মামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শচীন সিংহকে। সে সময় তাঁর বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৭:১০
TMC Councilor Sachin Singh of Kolkata arrested by police

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর শচীন সিংহ। —ফাইল চিত্র।

কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংহকে গ্রেফতার করল পুলিশ। লালবাজার সূত্রের খবর, ধৃত কাউন্সিলারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে।

Advertisement

মঙ্গলবার বিকেলে নারকেলডাঙা থানার পুলিশকর্মীরা গ্রেফতার করতে যান শচীনকে। সে সময় তাঁর বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান। তাঁরা অভিযোগ তোলেন, বিরোধীদের হুমকি দেওয়া এবং মারধরের ঘটনাতেও শচীন জড়িত।

পুলিশ সূত্রের খবর, ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় শচীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সে বছরই কলকাতার পুরভোটে প্রথম বার তৃণমূলের টিকিট পেয়ে জয়ী হন তিনি। তোলাবাজির অভিযোগের মামলায় শিয়ালদহ আদালতে তোলা হবে তাঁকে। প্রসঙ্গত, এর আগে গত ২৩ মে তোলাবাজির মামলাতেই কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে গ্রেফতার করেছিল ঠাকুরপুকুর থানারপুলিশ।

Advertisement
আরও পড়ুন