Dinhata Municipality

দিনহাটা পুরসভায় সংবর্ধনা পেয়ে কেঁদে ফেললেন বিজেপি বিধায়ক, এলাকায় পুরপরিষবা নিয়েও আলোচনা কাউন্সিলরের সঙ্গে

রাজ্যে পালাবদলের আগে এই এলাকার বিধায়ক ছিলেন উদয়ন গুহ। নির্বাচনে পরাজয়ের পর দিনহাটা ছেড়ে কলকাতায় চলে এসেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৩:৪০
সংবর্ধনা বিজেপি বিধায়ক বিধায়ক অজয় রায়।

সংবর্ধনা বিজেপি বিধায়ক বিধায়ক অজয় রায়। নিজস্ব চিত্র।

রাজ্যে পরিবর্তনের পর দিনহাটা পুরসভার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অজয় রায়। পুরসভার কাউন্সিলর অপর্ণা দে নন্দীর সঙ্গে দেখা করেন তিনি। পুরসভার তরফ থেকে তাঁকে সংবর্ধনা জানানোর সময় কেঁদে ফেলেন বিজেপি বিধায়ক।

Advertisement

রাজ্যে পালাবদলের আগে এই এলাকার বিধায়ক ছিলেন উদয়ন গুহ। নির্বাচনে পরাজয়ের পর দিনহাটা ছেড়ে কলকাতায় চলে এসেছেন তিনি। ফলে কার্যত অচল হয়ে পড়েছে দিনহাটা পুরসভা। সেই কাজে ফের গতি আনতে অপর্ণার সঙ্গে বেঠক করেন বিজেপি বিধায়ক অজয় রায়। বৈঠক শেষে অপর্ণা বলেন, “বর্তমানে দিনহাটায় যানজট দিনে দিনে বেড়েই চলেছে, সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয় বিধায়কের সঙ্গে, এ ছাড়া দিনহাটাকে ‘স্মল স্মার্ট সিটি’ তৈরির প্রস্তাব দিয়েছেন বিধায়ক।”

বিজেপি বিধায়ক অজয় বলেন, “নির্বাচনের ফলাফলের পর থেকে পুর এলাকার অনেক কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। কাউন্সিলররা নিয়মিত আসছিলেন না। নাগরিক পরিষেবায় যাতে কোন বিঘ্ন না ঘটে সে বিষয়টি খতিয়ে দেখতে আমাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা, অচল পথবাতি, এলাকায় যানজটের সমস্যাগুলির সমাধান কী ভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, দিনহাটাকে স্মল স্মার্ট সিটি তৈরির প্রস্তাব দিয়েছি।”

Advertisement
আরও পড়ুন