WB Elections 2026

উন্নয়নের বার্তা দিয়ে তুফানগঞ্জে নির্বাচনী প্রচার শুরু করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল

লড়বেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা ২০২১ সালে নির্বাচিত বিধায়ক মালতি রাভা রায়ের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০১:৪৪
মদনমোহন মন্দিরে শিবশঙ্কর পাল।

মদনমোহন মন্দিরে শিবশঙ্কর পাল। নিজস্ব চিত্র ।

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে বাংলা ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালের নাম ঘোষণা করেছে শাসকদল তৃণমূল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বুধবার তুফানগঞ্জের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে নির্বাচনের প্রচার শুরু করলেন শিবশঙ্কর। লড়বেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা ২০২১ সালে নির্বাচিত বিধায়ক মালতি রাভা রায়ের বিরুদ্ধে। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে উন্নয়নের বার্তা নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি।

Advertisement

খেলার ময়দান ছেড়ে রাজনৈতিক ময়দানে এই প্রথম শিবশঙ্কর। লড়াইটা নতুন তবে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষকে জোর টক্কর দেবেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার, বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
আরও পড়ুন