TMC Councillor Arrested

গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলর! ভাড়াটে সমস্যা মেটানোর নামে তোলাবাজি করার অভিযোগ

বরাহনগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের নামে মঙ্গলবার অভিযোগ দায়ের হয় থানায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই এ বার পদক্ষেপ করল পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল কাউন্সিলরকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৪:৩২
বরাহনগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার।

বরাহনগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। —ফাইল চিত্র।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন বরাহনগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজো। তিনি বরাহনগরের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বুধবার ব্যারাকপুর পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ, ফ্ল্যাটে ভাড়াটে সমস্যা মেটানোর নাম করে টাকা তুলতেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারই শান্তনুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় থানায়। রীতা রায় নামে বরাহনগরেরই এক বাসিন্দা অভিযোগ জানান থানায়। মহিলার অভিযোগ, ফ্ল্যাটের ভাড়াটে সংক্রান্ত সমস্যা মেটানোর নাম করে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে টাকা তুলেছেন শান্তনু। ২০২৪-২০২৬ সালের মধ্যে শান্তনু তাঁর কাছ থেকে দফায় দফায় ৭০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ। এ ছাড়া ফ্ল্যাটে জোর করে ভাড়াটে বসানোরও অভিযোগ রয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে।

ওই অভিযোগ পেয়েই পদক্ষেপ করে ব্যারাকপুর পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে পাকড়াও করা হয়। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে বাড়িতে প্রবেশ, তোলাবাজি, হুমকি ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৩, ৩০৮(৫), ৩৫১(৩), ৩(৫) ধারায় অভিযোগ দায়ের হয়েছে শান্তনুর বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন