SIR Voter List 2026

‘ভোটের জন্য তৈরি পশ্চিমবঙ্গ, তৈরি পরিবর্তনের জন্যও’! কমিশনের কাছে দ্রুত ভোট ঘোষণার দাবি শুভেন্দুর

শনিবার বিকেলের পর প্রকাশিত হয়েছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। তার পরেই কমিশনের কাছে শুভেন্দুর দাবি, এ বার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হোক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫
Suvendu Adhikari react after publish final voter list

শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই দ্রুত নির্বাচন ঘোষণার দাবি জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভোটের জন্য তৈরি পশ্চিমবঙ্গ। তৈরি পরিবর্তনের জন্যও। নির্বাচন কমিশনের কাছে তাঁর দাবি, এ বার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হোক।

Advertisement

শনিবার বিকেলের পর প্রকাশিত হয়েছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায়। সেই তালিকা অনুযায়ী, আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘এখনও ৬০ লক্ষেরও বেশি ভোটার বিবেচাধীন। তাঁদের নথি যাচাই করে দেখবেন বিচারবিভাগীয় আধিকারিকেরা।’’ তার পরেই শুভেন্দু বলেন, ‘‘আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করুক কমিশন। আমরা চাই দোলযাত্রা এবং হোলির পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক তারা। পশ্চিমবঙ্গ ভোটের জন্য তৈরি। রাজ্য তৈরি পরিবর্তনের জন্যও।’’

একই সঙ্গে ভবানীপুরের ভোটার তালিকা নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু। ভবানীপুর হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। শনিবার প্রত্যেক বিধানসভা কেন্দ্র ধরে ধরে চূড়ান্ত ভোটার তালিকার তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত বছর ডিসেম্বরে কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছিল, তাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ জন ভোটারের নাম ছিল। নতুন তালিকায় এর সঙ্গে জুড়েছে ১৮ জন ভোটারের নাম। খসড়া তালিকায় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে থেকে বাদ গিয়েছে ২,৩৪২ জন ভোটারের নাম। সেই নাম বাদ পড়া কোনও ‘আশ্চর্যের বিষয়’ বলে মনে করছেন না বিরোধী দলনেতা। তাঁর দাবি, ওই কেন্দ্রে অনেক ভুয়ো এবং মৃত ভোটার ছিল। এ ছাড়াও একটা ক’টা বড় সংখ্যায় বাংলাদেশি মুসলিম ভোটারের নাম ছিল বলে দাবি শুভেন্দুর। তাঁর কথায়, ‘‘ওঁরা ভারতের নাগরিক নন। তাঁদের নাম বাদ যাওয়াই উচিত।’’

দ্রুত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দাবি করলেও কত দফায় ভোট চায় তাঁর দল, তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ শুভেন্দু। তিনি জানান, শীঘ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে ফুল বেঞ্চ আসবে। তাদের সঙ্গে আলোচনার পরই এই বিষয় নিয়ে জানানো হবে। তবে তাঁর দাবি, ‘‘আমরা চাই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন।’’ শুভেন্দু চান, রাজ্য পুলিশের অধীনে নয়, কেন্দ্রীয় বাহিনী আইন মেনে কাজ করুক।

Advertisement
আরও পড়ুন