TMC Leader Arrested

এ বার গোপালনগরের তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ! আবাসের টাকা নয়ছয়ের অভিযোগ

স্থানীয়দের একাংশের অভিযোগ, সরকারি আবাস যোজনার জন্য উপভোক্তাদের থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা করে নিতেন হায়দর। এই খাতে প্রায় কোটি কোটি টাকা আয় করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ২১:৪৪

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার গোপালনগরের তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। জমি দখল, অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে হায়দর আলিকে গ্রেফতার করেছে পুলিশ। হায়দর বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান উপপ্রধান।

Advertisement

স্থানীয়দের একাংশের অভিযোগ, সরকারি আবাস যোজনার জন্য উপভোক্তাদের থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা করে নিতেন হায়দর। এই খাতে প্রায় কোটি কোটি টাকা আয় করেছেন তিনি। আরও অভিযোগ, বহু উপভোক্তা টাকা দিয়েও ঘর পাননি বলে জানিয়েছেন। উল্টে যাঁদের দোতলা বাড়ি রয়েছে, তাঁদের ঘরের টাকা পাইয়ে দেওয়া হয়েছে।

এ বার সেই হায়দরকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন