Sealdah-Bangaon Line Train Delay

বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল! গোবরডাঙ্গা স্টেশনে পয়েন্ট খারাপ থাকায় বিপত্তি

অফিস, স্কুল, কলেজ যাওয়ার পথে ভোগান্তির শিকার যাত্রীরা। ক্রমে ভিড় বাড়ছে স্টেশনে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১০:৪৩

— প্রতীকী চিত্র।

সপ্তাহের প্রথম কাজের দিনেই বনগাঁ-শিয়ালদহ শাখায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত রইল। সোমবার সকালে গোবরডাঙ্গা স্টেশনে আপ এবং ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। সূত্রের খবর, সেখানে পয়েন্ট খারাপ হওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়। অফিস, স্কুল, কলেজ যাওয়ার পথে ভোগান্তির শিকার হন যাত্রীরা। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আবার চালু হয় রেল পরিষেবা। তবে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে।

Advertisement

সোমবার সকালে বনগাঁ-শিয়ালদহ লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আপ এবং ডাউন লাইনে থমকে যায় ট্রেন। স্টেশনে ক্রমে বাড়তে থাকে ভিড়। এ দিকে যাত্রীদের তখন গন্তব্যে পৌঁছোনোর তাড়া। রেল সূত্রে জানা যায়, গোবরডাঙ্গা স্টেশনে পয়েন্ট খারাপ থাকায় বিপত্তি হয়।

স্থানীয়দের একটি সূত্র বলছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ বনগাঁ-শিয়ালদহ লাইনে পরিষেবা ব্যাহত হতে শুরু করে। ওই লাইনে গোবরডাঙ্গা-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়তে থাকে ট্রেন। দেড় ঘণ্টার বেশি সময় ধরে বিপত্তি চলতে থাকে। তার পরে ওই পথে ট্রেন চালু হলেও পরিষেবা স্বাভাবিক হতে দেরি হয়। কারণ, লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি আগে ছাড়া হয়। তার পরে নতুন ট্রেন চলতে শুরু করে। ফলে যাত্রীদের বেশ কিছুক্ষণ ভোগান্তির মুখে পড়তে হয়।

Advertisement
আরও পড়ুন