Iran Earthquake

যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান! কম্পনের উৎস দক্ষিণ প্রান্তে হরমুজ প্রণালীর কাছেই

চার দিন ধরে চলতে থাকা এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইরানের রাজধানী তেহরান এবং অন্য শহরগুলিতে। এরই মধ্যে হরমুজ প্রণালীর অদূরে ভূমিকম্পেও কেঁপে উঠল ইরান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৫:২৭
ইরানে ভূমিকম্প।

ইরানে ভূমিকম্প। — প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। মঙ্গলবার দুপুরে ইরানের দক্ষিণ প্রান্তে গেরাশ এলাকায় ভূমিকম্প হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.৩। এই অঞ্চলটি হরমুজ় প্রণালীর কাছেই অবস্থিত। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল গরেশ এলাকাই। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে।

Advertisement

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছিল ইরানের সাধারণ জনতার মনে। তেহরান-সহ ইরানের বিভিন্ন প্রান্তে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চলেই যাচ্ছে। এর মধ্যেই ভূমিকম্প হওয়ায় নতুন করে আতঙ্ক দানা বাঁধে এলাকাবাসীদের মনে।

ঘটনাচক্রে, প্রায় একই সময়ে ইরানের ইস্পাহানেও জোরালো বিস্ফোরণে শব্দ পাওয়া যায়। ইস্পাহান হল মধ্য ইরানের একটি শহর। গেরাশ এলাকা থেকে এর দূরত্ব প্রায় ৭৫০ কিলোমিটার। এই শহরেই রয়েছে ইরানের অন্যতম পরমাণুকেন্দ্র। গত বছর এই ইস্পাহানে হামলাও চালিয়েছিল মার্কিন বাহিনী।

চার দিন ধরে চলতে থাকা এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পড়েছে তেহরান এবং তার সংলগ্ন এলাকাতেই। এই উত্তেজনাময় পরিস্থিতির মধ্যেই দুপুরে দক্ষিণ ইরানের ভূমিকম্প হয়। যদিও তাতে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি।

Advertisement
আরও পড়ুন