US Iran Tension

প্রায় ১৯ হাজার কোটি কোটি টাকা দ্রুত মেটাতে হবে! যুদ্ধের মাঝে পাকিস্তানকে ঋণ শোধ করতে বলল আমিরশাহি

পাকিস্তানের কাছ থেকে এ বার ঋণের অর্থ ফেরত চাইল সংযুক্ত আরব আমিরশাহি। ইসলামাবাদকে প্রায় ২০০ কোটি ডলার ঋণ দিয়েছিল আবু ধাবি। যুদ্ধ পরিস্থিতিতে ওই ঋণ দ্রুত মিটিয়ে দিতে বলেছে তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৮:২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝে এ বার পাকিস্তানকে ঋণ শোধ করে দিতে বলল সংযুক্ত আরব আমিরশাহি। জানা যাচ্ছে, প্রায় ২০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ হাজার কোটি টাকা) ফেরত দিতে বলা হয়েছে ইসলামাবাদকে। সেই টাকা মিটিয়ে দিতেও রাজি হয়েছে পাকিস্তান। এপ্রিলের শেষের দিকে এই ঋণ ইসলামাবাদ মিটিয়ে দেবে বলে জানা যাচ্ছে।

Advertisement

বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় পাকিস্তানকে সাহায্য করতে এই ঋণ দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহি। এই ঋণের মেয়াদ গত কয়েক দফায় পুনর্নবীকরণও করা হয়েছে। তবে এখন আমেরিকা-ইরান যুদ্ধের জেরে গোটা পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়েছে। হামলার মুখে পড়ছে সংযুক্ত আরব আমিরশাহিও। এ অবস্থায় ইসলামাবাদের কাছ থেকে ঋণের টাকা ফেরত চেয়েছে আবু ধাবি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ়-এর প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে।

প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আবু ধাবির কাছ থেকে নেওয়া ওই ঋণ স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে গচ্ছিত রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির দাবি মেনে চলতি মাসের শেষের দিকেই ওই ঋণ আবু ধাবিকে মিটিয়ে দেওয়া হবে। আধিকারিক সূত্রে জিও নিউজ় জানাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহির থেকে গত কয়েক বছর ধরেই এই ঋণ পাচ্ছিল পাকিস্তান। প্রায় ৬ শতাংশ সুদের হারে ঋণ শোধ করে আসছিল তারা। সংযুক্ত আরব আমিরশাহিও গত কয়েক বছর ধরে ঋণ পুনর্নবীকরণ করে আসছিল। গত বছরের ডিসেম্বরে এই ঋণের মেয়াদ প্রথমে এক মাসের জন্য এবং পরে আরও ১৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন