ভোট এলেই ভবিষ্যতের কথা ওঠে। ভোট এলেই ওঠে অতীত এবং বর্তমানের কথা। অতীতের গৌরব, বর্তমানের পরিস্থিতি এবং ভবিষ্যতের উদ্বেগ। মা কী ছিলেন, মা কী হয়েছেন এবং মা কী হবেন। সেই হদিস পেতেই আনন্দবাজার ডট কম আয়োজন করেছে এক অনুষ্ঠানের— ‘সংলাপ’। যার মূল বিষয় পশ্চিমবঙ্গ এবং এই রাজ্যের নাগরিকদের ভবিষ্যৎ। এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্টদের সঙ্গে মুখোমুখি কথাবার্তায় আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, সারা দেশের নিরিখে এই রাজ্য এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশিই আমরা জানার চেষ্টা করব, আগামীতে এই রাজ্যের জন্য কী দিশা এবং পথনির্দেশ থাকবে, যা পশ্চিমবঙ্গকে তার হৃতগৌরব ফিরিয়ে দিতে পারে।