শ্রীলেখা দে (টুম্পা দে)
জেলা: কলকাতা | নাম: চিকেন পিসাতা উইথ রাইস
বাড়িতে হঠাৎ অতিথির এসেছে? কিংবা লেট নাইট পার্টির প্ল্যান রয়েছে বাড়িতেই? চিকেন স্টকের সুগন্ধ আর ফ্রেশ ক্রিমের স্বাদে ভরপুর এই পদটি যে কোনও বিশেষ দিনের মেনুতে রাখতে পারেন।
উপকরণ:
চিকেন (১ কেজি), বাসমতি চাল (৫০০ গ্রাম), মাশরুম, পেঁয়াজ, রসুন, গোটা গোলমরিচ, তেজপাতা, মাখন, ফ্রেশ ক্রিম, পাতিলেবুর রস, পার্সলে পাতা, সেদ্ধ ডিম ও নুন।
প্রস্তুত প্রণালী:
চিকেন, পেঁয়াজ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, রসুন ও নুন দিয়ে ভাল করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে চিকেনের টুকরোগুলো আলাদা করে স্টকটি ছেঁকে রাখুন। এ বার কড়াইতে মাখন দিয়ে চাল হালকা ভেজে নিয়ে ওই চিকেন স্টক দিয়ে ভাত রান্না করুন। ভাত হয়ে এলে তাতে লেবুর রস, ক্রিম ও পার্সলে পাতা মিশিয়ে নিন। প্লেটে চিকেনের টুকরো সাজিয়ে তার চারপাশে ভাত দিন। এ বার মাখনে ভাজা মাশরুম ভাতের সঙ্গে মিশিয়ে সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রাজকীয় চিকেন পিসাতা।
এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।