Techno International

উচ্চমাধ্যমিকের পর কোথায় পড়াশোনা করবেন? সঠিক দিশা দেখাচ্ছে কলকাতার নামী বিশ্ববিদ্যালয়

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রীদের স্বপ্নের দিশারি হিসেবে কাজ করে চলেছে ‘টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন’ (টিআইএনটি)।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১১:৪৭
Share:

‘টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন’

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পরেই শুরু হয় জীবনের এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সঠিক বিষয় এবং উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনই নির্ধারণ করে আগামীর সাফল্য। এই লক্ষ্যকে সামনে রেখেই দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রীদের স্বপ্নের দিশারি হিসেবে কাজ করে চলেছে ‘টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন’ (টিআইএনটি)।

ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক আধুনিক পাঠ্যক্রম

​কেবল প্রথাগত শিক্ষা বর্তমানের বাজারে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। তাই ম্যাকাউট অনুমোদিত এবং এনএএসি অ্যাক্রেডিটেশন প্রাপ্ত এই প্রতিষ্ঠানে পাঠ্যক্রমকে সাজানো হয়েছে শিল্পক্ষেত্রের আধুনিক চাহিদার কথা মাথায় রেখে।

ইঞ্জিনিয়ারিংয়ে শ্রেষ্ঠত্ব

বি.টেক-এর ক্ষেত্রে সিএসই, আইটি, ইসিই, ইই ছাড়াও সিভিল (সিই) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)-এও ভাল পড়াশোনার সুযোগ রয়েছে। এছাড়া বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় বিষয় যেমন— কৃত্তিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং (এআইএমএল), তথ্য বিজ্ঞান এবং সাইবার সিকিউরিটির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বি.টেক কোর্স করানো হয়।

​বৃত্তিমূলক এবং পোস্ট-গ্রাজুয়েট কোর্স

ইঞ্জিনিয়ারিং-এর পাশাপাশি বিবিএ, বিসিএ, এমবিএ এবং এমসিএ-র মতো কোর্সে অত্যাধুনিক পরিকাঠামো প্রদান করা হয়। এছাড়া উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য রয়েছে এম.টেক (সিএসই ও ইই)।

​আন্তর্জাতিক সহযোগিতা এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম

বর্তমান সময়ে বিশ্বমানের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। তাই টিআইএনটি বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে। এর ফলে ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ, গবেষণা এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পায়, যা তাদের জ্ঞান ও দক্ষতা আরও বাড়াতে সাহায্য করে।

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার সুযোগ

টিআইএনটি শুধু চাকরির জন্য নয়, ভবিষ্যতের উদ্যোক্তা তৈরি করতেও গুরুত্ব দেয়। এখানে রয়েছে এমএসএমই অনুমোদিত নিজস্ব বিজ়নেস ইনকিউবেসন সেল, যেখানে ছাত্রছাত্রীরা নতুন ভাবনা অথবা স্টার্ট-আপ শুরু করার জন্য প্রয়োজনীয় সহায়তা পায়। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রমাণ মেলে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন-এর মতো বড় জাতীয় প্রতিযোগিতায় তাদের সাফল্যের মাধ্যমে।

​নিশ্চিত কেরিয়ার এবং ভাল প্লেসমেন্ট

টিআইএনটি-এর সক্রিয় প্লেসমেন্ট সেল সারা বছর ছাত্রছাত্রীদের চাকরির জন্য প্রস্তুত করে। প্রথম বর্ষ থেকেই যোগ্যতা পরীক্ষা, সকলে মিলে আলোচনা এবং মক ইন্টারভিউয়ের মাধ্যমে কর্পোরেট জগতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়। সেই কারণেই প্রতি বছর অনেক শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় ভাল বেতনের চাকরির সুযোগ পাচ্ছে।

ডাব্লিউবিজেইই ২০২৬ এর প্রস্তুতির জন্য টিআইএনটি-এর বিশেষ উদ্যোগ — ‘প্রেপ জেইই’

ডাব্লিউবিজেইই ২০২৬ পরীক্ষার্থীদের জন্য টিআইএনটি নিয়ে এসেছে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মক টেস্ট প্ল্যাটফর্ম — ‘প্রেপ জেইই’।

এর মাধ্যমে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই ডাব্লিউবিজেইই-এর মতো মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। এতে তাদের অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস আরও বাড়বে।

অনলাইন মক টেস্ট দিতে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ

https://prepjee.tint.edu.in/

অত্যাধুনিক ল্যাব, অভিজ্ঞ শিক্ষক এবং হাতে-কলমে শেখার সুযোগ, এই সবকিছুর মাধ্যমে টিআইএনটি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য তৈরি করে।

বিস্তারিত তথ্যের জন্য নীচের লিঙ্কে ক্লিক করুনঃ

https://admissions.tint.edu.in/

​যোগাযোগ করুনঃ

৯৬৭৪১১২০৭৬ / ৯৬৭৪১১২০৭৯

এই প্রতিবেদনটি ‘টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন