‘বিনায়ক ২১ একরস্’
নিউ টাউন অ্যাকশন এরিয়া III এখন আর শুধু নিউ টাউনের একটি অংশ নয়, এটি ধীরে ধীরে কলকাতার সবচেয়ে আলোচিত আবাসিক কেন্দ্র হয়ে উঠছে। একসময় শান্ত, খোলামেলা এই এলাকা আজ দ্রুত বদলে যাচ্ছে। আজ অ্যাকশন এরিয়া III আর শুধু উঠতি এলাকা নয়, এখন এটি কলকাতার অন্যতম থাকার ঠিকানায় পরিণত হয়েছে।
কেন অ্যাকশন এরিয়া III আজ সকলের পছন্দের জায়গা হয়ে উঠেছে?
এই বদলের সবচেয়ে বড় কারণ কর্মসংস্থান। ‘ইনফোসিস’, ‘উইপ্রো’ এবং ‘আইটিসি ইনফোটেক’-এর মতো বড় সংস্থাগুলির অফিস এখানে। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত বেড়েছে। অফিসের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে ক্যাফে, ওষুধের দোকান, বাজার, প্রয়োজনীয় পরিষেবা, যা গোটা এলাকার চিত্রই বদলে দিয়েছে।
অ্যাকশন এরিয়া III-এর সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে একটি হল এখানকার উন্নত পরিকাঠামো। এখানে চওড়া ছয় লেনের রাস্তা, সুন্দর পরিকল্পিত সংযোগ ব্যবস্থা, সব মিলিয়ে যাতায়াত খুবই সহজ। আসন্ন মেট্রো পরিষেবা পুরোপুরি চালু হলে এই এলাকা কলকাতার অন্যতম সেরা যোগাযোগ-সমৃদ্ধ ঠিকানায় পরিণত হবে।
শুধু যোগাযোগই নয়, সামাজিক পরিকাঠামোর দিক থেকেও এই এলাকা উল্লেখযোগ্য। ‘টাটা মেডিকেল সেন্টার’, ‘ভাগীরথী নেওটিয়া ওম্যান অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার’-সহ একাধিক মাল্টি-স্পেশালিটি হাসপাতাল রয়েছে মাত্র ১৫ মিনিটের দূরত্বেই। এছাড়া ‘দিল্লী পাবলিক স্কুল নিউ টাউন’, ‘সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি’, ‘ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা’-এর মতো শিক্ষা প্রতিষ্ঠানও খুব কাছেই রয়েছে।
এই সম্ভাবনাময় জায়গাকেই বেছে নিয়েছে ‘বিনায়ক গ্রুপ’, যারা প্রায় চার দশক ধরে কলকাতায় নিজেদের কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করেছে। তাদের অন্যতম বড় প্রকল্প ‘বিনায়ক ২১ একরস্’ (Vinayak 21 Acres)। হাতিশালায় অবস্থিত এই আবাসন প্রকল্প শুধু একটি বাড়ি নয়, বরং বিস্তৃত জমির উপর নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন পূরণের ঠিকানা।
কেন বিশেষ ‘বিনায়ক ২১ একরস্’?
বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই গেটেড কমিউনিটিতে রয়েছে ৭৫% খোলা জায়গা, ৩ একর জমির উপর সেন্ট্রাল পার্ক এবং ভবিষ্যতে আরও ভিলা তৈরির পরিকল্পনা।
এই প্রকল্পের অন্যতম বড় আকর্ষণ উন্মুক্ত সবুজ পরিবেশ, যেখানে আপনি প্রাণ ভরে উপভোগ করতে পারবেন স্নিগ্ধ বাতাস। এছাড়াও বিশাল সেন্ট্রাল পার্ক তো আছেই তার সঙ্গে ১৭,০০০ বর্গফুটের ওপেন লন, শিশুদের খেলার জায়গা, স্পোর্টস জ়োন, পোষ্যদের জন্য আলাদা পার্ক, অ্যাম্ফিথিয়েটার, সব মিলিয়ে এখানে প্রতিদিনের জীবন আপনার স্বপ্নের থেকেও বেশি সুন্দর।
এখানেই শেষ নয়। ‘বিনায়ক ২১ একরস্’-এ রয়েছে ময়দান, অর্থাৎ বিশাল বড় মাঠ। প্রতিটি ফেজ়ের জন্য রয়েছে আলাদা পোডিয়াম ক্লাব, সুইমিং পুল এবং প্রায় ১৫,০০০ বর্গফুটের ক্লাবহাউস। অর্থাৎ বাসিন্দাদের জন্য নিজস্ব কমিউনিটি স্পেস, যেখানে অবসর, শরীরচর্চা এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন একসঙ্গে।
এ তো গেল যেখানে থাকবেন তার পারিপার্শ্বিক পরিবেশের কথা। কিন্তু আপনার ফ্ল্যাটও বানানো হয়েছে রাজকীয় ভাবনায়। প্রায় ৯০% ফ্ল্যাট তিন দিক খোলা। ফলে আলো-বাতাসের প্রবেশ অবাধ। বেশিরভাগ ফ্ল্যাটেই রয়েছে ডাবল-হাইট স্কাই টেরেস এবং বাস্তু মেনে তৈরি হয়েছে আপনার স্বপ্নের বাসস্থান।
যারা শহরের সঙ্গে সংযোগ রেখে একটু শান্তিতে থাকতে চান, তাদের জন্য এটি এক আদর্শ ঠিকানা। তাহলে খোলা হাওয়া এবং সবুজের সংস্পর্শে নিজের বহুদিনের স্বপ্নকে সত্যি করতে আসছেন তো?
বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
https://21acres.vinayakgroup.org/
যোগাযোগ করুনঃ 7620168888
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘বিনায়ক গ্রুপ’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।