Flight Tickets Price Hike

এয়ার ইন্ডিয়ার পর ইন্ডিগো, বিমানভাড়া বাড়াচ্ছে আরও এক সংস্থা

শনিবার থেকে নতুন টিকিটে তা কার্যকর হয়েছে। ফলে বাড়তে চলেছে বিমানে যাতায়াতের খরচ। শুক্রবার সংস্থা জানিয়েছে, দেশের ভিতরে এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে উড়ানের ক্ষেত্রে টিকিটে বসবে ৪২৫ টাকা করে সারচার্জ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৭:৫০
Share:

—প্রতীকী চিত্র।

এয়ার ইন্ডিয়ার পরে এ বার ইন্ডিগো। ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ানের টিকিটে ফুয়েল সারচার্জ বসাতে চলেছে বিমান পরিষেবা সংস্থাটি। শনিবার থেকে নতুন টিকিটে তা কার্যকর হয়েছে। ফলে বাড়তে চলেছে বিমানে যাতায়াতের খরচ। শুক্রবার সংস্থা জানিয়েছে, দেশের ভিতরে এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে উড়ানের ক্ষেত্রে টিকিটে বসবে ৪২৫ টাকা করে সারচার্জ। ‘মধ্য প্রাচ্যে’ তা ৯০০ টাকা এবং ইউরোপে ২৩০০ টাকা। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া, চিন, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের গন্তব্যে বিমান টিকিটের সঙ্গে ১৮০০ টাকা করে সারচার্জ যোগ করা হবে। ইন্ডিগোর দাবি, ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে বিমান জ্বালানির দাম হঠাৎ করে বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন